নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাকিবুল হাসান

রাকিবুল হাসান_বাংলাদেশ

চলচ্চিত্র পরিচালক

রাকিবুল হাসান_বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

কুমিল্লাবাসীদের অভিনন্দন: রাজাকার পুত্র সাক্কু প্রথম নগরপিতা!

১৪ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৫

'৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালে বর্তমান মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর বাবা মোঃ সাজেদুল হক মোক্তার ও কণ্ঠশিল্পী আসিফ আকবরের পিতা আলী আকবর এ্যাডভোকেট পাক হানাদারদের পক্ষে অংশগ্রহণ করে রাজাকারের ভূমিকায় দেশের বিপক্ষে কাজ করেন। ওই সময়ে উভয়ে পাক হানাদার বাহিনীর সামরিক অফিসার ক্যাপ্টেন বুখারীকে কুমিল্লার কৃতী সন্তান ধীরেন্দ্র নাথ দত্ত, যতীন্দ ভদ্র, অতীন্দ্র ভদ্র, প্রসন্ন কু

মার ভৌমিক, নিতাই সাহা, কেডি রায়, শিশিরেন্দ্র দাশগুপ্ত রানার বাড়ি চিনিয়ে দেয়। পরে তাদের সহযোগিতায় পাক হানাদার বাহিনী তাদের হত্যা করে। এ ঘটনায় দেশ স্বাধীন হওয়ার পর সাক্কুর বাবা ও মৃত মোহাম্মদ মিয়ার ছেলে মোঃ সাজেদুল হক মোক্তারের বিরম্নদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মহকুমার সাব ডিভিশনাল অফিসার বাদী হয়ে ১৯৭২ সালের ৯ মে কুমিল্লা কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলা নং-২৬, জি আর নং- ৬০১/৭২।

স্বাধীনতা যুদ্ধে পাক সেনাদের নরহত্যায় সহযোগিতা করার অপরাধে ১৯৭২ সালে গঠিত কোলাবোরেট এ্যাক্টেও অধীনে গঠিত স্পেশাল ট্রাইবু্যনালও তার বিরুদ্ধে মামলা দায়ের করে। ট্রাইবু্যনাল মামলা নং-১৬/৭৩।

এদিকে একই অপরাধে সাজেদুল হক মোক্তারের সহযোগী ও কণ্ঠশিল্পী আসিফ আকবরের বাবা আলী আকবর এ্যাডভোকেটের বিরদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মহুকমার সাব ডিভিশনাল অফিসার বাদী হয়ে জেলার চৌদ্দগ্রাম থানায় মামলা করেন। যার মামলা নং ০৮/৭২।

এই মামলা্য় উভয়কে গ্রেফতার করে কারাগারে প্রেরন করা হয়।পরে ১৯৭৫ সালের ৩১ ডিসেম্বর জিয়াউর রহমানের এক সামরিক ফরমানে কোলাবোরেট এ্যাক্ট অর্থাৎ যুদ্ধাপরাধীদের বিচার বাতিল করে দিলে তারা কারাগার থেকে বেরিয়ে আসে।

Link: http://amarblog.com/mreeduuvashi/posts/142125

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৭

তারেক সিদ্দিকী বলেছেন: আফজাল খান মনে হয় ভালো মানুষ?

২| ১৪ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:০০

হাসিন ঐশী বলেছেন: বাবা রাজাকার ছিল বলে কি তার শাস্তি ছেলে কে পেতে হবে???? তাহলে তাদের পুরো বংশের ই শাস্তি হওয়া উচিৎ ?! অদ্ভুত !!!

৩| ১৪ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:০২

হেডস্যার বলেছেন:
বাপে রাজাকার আছিলো নাকি বীরশ্রেষ্ঠ আছিলো সেইটা দিয়া পোলার যোগ্যতা যাচাই করা কোন টাইপের মানষিকতা?

৪| ১৪ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:০৪

বঙ্গনানা বলেছেন:
তোগো কি আর কোনো কাজ নাই? কাজ না থাকলে যা ......মুড়ি খা

৫| ১৪ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:০৫

নাহিয়ান বিন হোসেন বলেছেন: হেডস্যার বলেছেন:
বাপে রাজাকার আছিলো নাকি বীরশ্রেষ্ঠ আছিলো সেইটা দিয়া পোলার যোগ্যতা যাচাই করা কোন টাইপের মানষিকতা?

৬| ১৪ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:১৩

শোয়েব হাসান বলেছেন: বাপে রাজাকার আছিলো নাকি বীরশ্রেষ্ঠ আছিলো সেইটা দিয়া পোলার যোগ্যতা যাচাই করা কোন টাইপের মানষিকতা?

৭| ১৪ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:১৩

শোয়েব হাসান বলেছেন: বাপে রাজাকার আছিলো নাকি বীরশ্রেষ্ঠ আছিলো সেইটা দিয়া পোলার যোগ্যতা যাচাই করা কোন টাইপের মানষিকতা?

৮| ১৪ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:১৫

গ্রহচারী বলেছেন: রাকিবুল আপনার পিতা যদি গম চুরি করেন, সে অপরাধে আপনাকে জেলে প্রেরন করা হলে- কেমন হবে ব্যাপারটা?

৯| ১৪ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:২৯

রং রিয়াজ বলেছেন: ভাই এই আওয়ামী লীগ বিএনপি কামড়া কামড়ি বন্ধ করেন। কি লাভ? আপ্নে তেল মারলে কি আপনাকে হাসিনা খালেদা আপা পুরস্কার দিবে? সত্য সবসময় তিক্ত হলেও তা ভাল।

১০| ১৪ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:৩০

যোগী বলেছেন: পুতুলের শোশুর রাজাকার থাকাতে (সত্য মিথ্যা জানি না) যদি তার ছেলেদের কোন সমস্যা না হয় তাহলে সাক্কু বা আসিফেরও কোন সমস্যা হওয়ার কথা না।

১১| ১৪ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:৪৫

ইমুব্লগ বলেছেন: সাক্কুর বাপে আপ্নের কাক্কু ছেলকিনা তা বড় বিশয় না। সাক্কুতো রাজাকার ছেলনা-তাই পাব্লিকে ভোট দিছে।।

১২| ১৪ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:৫৪

েখারেশদ আলম বলেছেন: আরো কত দেখবো এইসব..............রাজাকারদের ফাঁসি অবিলম্বে কার্যকর হোক।

১৩| ১৪ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:০০

ক্রিস্টিয়ান বলেছেন: গণতন্ত্র বলেই আমরা মেনে নেই। জনগণ যেদিন বুঝতে পারবে, সেদিন ঠিকই লাথি দিয়ে ফেলেদেবে, যেমন দিয়েছিল ২০০৮-এ।

১৪| ১৪ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৪০

হাসান41554 বলেছেন: কুমিল্লার মানুষ ভালই করসে। আর যারা ছিল সব চোর। বাপে রাজাকার আছিলো নাকি বীরশ্রেষ্ঠ আছিলো সেইটা দিয়া পোলার যোগ্যতা যাচাই করা কোন টাইপের মানষিকতা?
আপনার মত এই মানসিকতা নিয়াই তো সরকার দেখেন মুক্তিযোদ্ধা দের নাতি কোটা চালু করসে। হালা BAL সরকার।

১৫| ১৪ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৫১

এস এইচ খান বলেছেন:


বঙ্গনানা বলেছেন:
তোগো কি আর কোনো কাজ নাই? কাজ না থাকলে যা ......মুড়ি খা

================

নানা, এডাই অগো কাম, এ সব দিয়াই ওগো রুটি রুজি হয়!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.