নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবজান্তা শমসের

শুধু স্বপ্ন দেখি.................।

সবজান্তা শমসের › বিস্তারিত পোস্টঃ

সাম্প্রতিক আমার দ্যাখা ছয় খানা মুভি ...আর কিছু প্যাঁচাল

২০ শে আগস্ট, ২০১৪ রাত ৩:০৪

সবাইকে সালাম আর শুভেচ্ছা জানিয়ে উক্ত ব্লগে আমি আমার প্রথম পোস্ট খানা লিখতে বসলাম ।

আমার অবসর সময় কাটে মুভি দেখে । আর আমার দেখা মুভি গুলো থেকেই আপনাদের কাছে আজ ছয় খানা বাংলা মুভি শেয়ার করব। যদি আমার এই পোস্ট খানা আপনাদের ভাল লাগে তবে পরবর্তীতে আরো কিছু মুভি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ্‌ ।



মুভি নং- ১ : '' ১০ জুলাই ''





'পুরুষ হও বা নারী, তুমিই আমার সখা'- ঋগ্বেদের এই উক্তিকে পুঁজি করেই ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল পরিচালক রাতুল গঙ্গোপাধ্যায়ের '১০ জুলাই'। ৩৭৭ যখন রীতিমতো শাসাচ্ছে সমকামীদের ঠিক তখনই বোমা ফাটিয়েছিলেন পরিচালক রাতুল। অনেক দিন পরচিরঞ্জিৎ রুপোলি পর্দায় ফিরছেন এই ছবি দিয়ে। তাও আবার একজন সমকামী অফিসবসের ভূমিকায়। দেবশ্রী রায় এই ছবির জন্য একটি আইটেম নম্বর নেচেছেন। আর আছেনঋতুপর্ণা সেনগুপ্ত। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।কিন্তু এত তারিখ থাকতে হঠাৎ '১০ জুলাই' কেন? 'আসলে এই তারিখেই তিন তিনটে ঘটনা ঘটবে এই ছবিতে।

ছয়টি সিঙ্গেল ডাউনলোড লিঙ্ক পাবেন এখানে | টরেন্ট লিঙ্ক পাবেন এখানে



মুভি নং- ২ : ‘টান’



বাংলাদেশের প্রখ্যাত কবি আল মাহমুদের ছোটগল্প ‘জলবেশ্যা’ অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘টান’। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাঙালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিটি মুক্তি পেয়েছে ২০১৪ সালের ৭ ফেব্রুয়ারি। ঋতুপর্ণা ছাড়াও ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সুমন্ত চট্টোপাধ্যায়, পামেলা, দেবলীনা দত্ত, দেবদূত প্রমুখ।



সুন্দরবনের জলসীমায় রাজত্ব করে কিছু জলদস্যু। তারা অবৈধভাবে বাঘ শিকার করে চামড়া পাচার করে বিদেশে। এছাড়া ছোটবড় লুটপাট তো আছেই। এই জলদস্যুরাই নানা জায়গায় ডাকাতি করতে গিয়ে তুলে আনে গ্রামের মেয়েদের। নিজেদের যৌনক্ষুধা মেটানোর পাশাপাশি তারা এই মেয়েদের দিয়ে যৌনব্যবসা চালায়। সুন্দরবন এলাকায় নৌকার ওপরই চলতে থাকে সেই ভাসমান ‘বেশ্যাপল্লী’। আরতাই ওই মেয়েদের বলা হয় ‘জলবেশ্যা’।

ছয়টি সিঙ্গেল ডাউনলোড লিঙ্ক পাবেন এখানে | টরেন্ট লিঙ্ক নাই #



মুভি নং- ৩ : অভিশপ্তনাইটি



শ্রী ভেঙ্কাটেশ ফিল্মস প্রযোজিত ও বিরসা দাসগুপ্ত পরিচালিত অভিশপ্তনাইটি মুক্তি পেয়েছে ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি মানে ভালোবাসা দিবসে । ছবিতে প্রধান চরিত্রে আছেইন্দ্রনীল, পাওলি দাম, তনুশ্রী, পরবব্রত, রাহুল, প্রিয়াঙ্কা, লকেট, দেবালয়, মীর, নেজোজো সহ আরও অনেকে। একটি বিশেষ চরিত্রে আছে দেব।অটোগ্রাফ, মিশর রহস্য এর মতো এই ছবিতেওইন্দ্রনীলকে গেটিভ চরিত্রে দেখা যাবে।

বিরষা দাসগুপ্ত একটি আস্ত সিনেমা তৈরি করেছেন নাইটি নিয়ে। সিনেমাটি একটি আপাদ মস্তক মজার সিনেমা, সিনেমায় সিনেমা নিয়ে ঠাট্টা করে গেছেন, দর্শক দের হিউমর নিয়ে ফুটবল খেলেছেন ছবির পরিচালক। সিনেমার গল্প বলতে, একটি নাইটি যেটি পরলে নাকি মেয়েদের পেট গরম শুরু হয়। পেট গরমটা কিরম সেটা আসা করি বুঝতে পারছেন। সব মিলিয়ে এক্কেবারে হাল্কা মেজাজে বিশুদ্ধ এই হাসির সিনেমাটা দেখাই যায়। কিন্তু মনে রাখবেন, বন্ধু বান্ধবদের সাথে নিয়ে দেখতে পারেন, পরিবার নিয়ে দেখা যাবে না তাহলে আপনাকে সারাক্ষন উসপাস উসপাস করেই মরতে হবে।

ছয়টি সিঙ্গেল ডাউনলোড লিঙ্ক পাবেন এখানে | টরেন্ট লিঙ্ক পাবেন এখানে



মুভি নং- ৪ : " ফড়িং "



স্কুল টিচারের প্রতি ছাত্রের মগ্নতা নিয়ে এর আগে বিদেশে যেমন অনেক ছবি হয়েছে, তেমনই এ দেশেও ‘এক ছোটিসি লাভ স্টোরি’ জাতীয় ছবি বানিয়েছেন ইন্দ্রনীল রায়চৌধুরী। তা হলে ‘ফড়িং’- কোথায় আলাদা? ছোটবেলার না বলা কথায়, বড়দের ভুলতে চাওয়ার দৃশ্যকে পরিচালক ফিরিয়ে এনেছেন এখানে। যৌনতার দৃশ্যের ডিটেলিং, কৈশোরের সারল্যের অনিবার্যতায় কখনই মনে হয়নি এখানে কোনও দৃশ্য আরোপিত, উৎকট। ফড়িংয়ের চরিত্রে অভিনয় করেছে আকাশ অধিকারী। ফড়িং-এর বাবা-মা’র চরিত্রে দাপুটে অভিনয়ের জন্যে নজর কাড়বেন শঙ্কর দেবনাথ ও সেঁজুতি রায় মুখোপাধ্যায়।

ফড়িংয়ের চরিত্রে অভিনয় করেছে আকাশ অধিকারী। যেন এক জীবন্ত ফড়িং, সবুজ বনতল থেকে কল্পনার ক্যানভাসে আলপনা দিয়ে চলে তার মন। স্কুল শিক্ষিকা চরিত্রে সোহিনী সরকার অনবদ্য। ঋত্বিক চক্রবর্তীও অনায়াস। ভাল লাগে ফড়িং-এর বন্ধু লাট্টু ওরফে সৌরভ বসাককে। বাংলা ছবির দর্শক দু’জন চমৎকার কিশোর অভিনেতাকে এই ছবিতে পাবেন। ঘাসফুলের জীবনে যখন বৃক্ষলতা তার শিকড়ের কঠিন নির্যাসকে ছড়িয়ে দেয় তখন ফড়িংয়ের ঘাসজমিনে মানবজমিনের বড় হওয়ার সুর ভরে ওঠে। সেই সুরেই ফড়িং-এর নতুন অস্তিত্বের সূচনা। এ ছবি সেই আবর্তেই দর্শকের মন ভেজায়।

ছয়টি সিঙ্গেল ডাউনলোড লিঙ্ক পাবেন এখানে | টরেন্ট লিঙ্ক পাবেন এখানে



মুভি নং- ৫ : " এলার চার অধ্যায় "



রবীন্দ্রনাথের গল্প ও পাওলি দাম কে নিয়ে তৈরি করা ‘এলার চার অধ্যায়’। হিট অ্য্যান্ড হট এই নায়িকা, যার কিনা পোস্টার নিষিদ্ধ করতে হয়েছে পশ্চিম বঙ্গের রাজ্য সরকারকে সেই এবার রবী ঠাকুরের নায়িকা।



১২ হাত শাড়ি, কপালে টিপ, একেবারে সাদামাটা সাজ গ্ল্যামারের কোনো বালাই নেই, এমন পাওলিকে দেখতে কেমন লাগবে …? “রবীন্দ্রনাথের ‘চার অধ্যায়’-এর মূল গল্পকে অপরিবর্তিত রেখেই পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে ছবিতে তুলে ধরা হয়েছে ।” সব মিলিয়ে চমৎকার ।



সিঙ্গেল ডাউনলোড লিঙ্ক পাবেন এখানে | টরেন্ট লিঙ্ক পাবেন এখানে



মুভি নং- ৫ : " ওহ হেনরি "



ওহ হেনরি মুভিটি বড়দের জন্য । উক্ত মুভিতে লকেট চ্যাটার্জি কে বেশ হট দৃশে দেখা জায় । ছবিতে অভিনয় করেছেন লকেট চ্যাটার্জী , দিব্যেন্দু মুখার্জি, পুজা বসু ।



সিঙ্গেল ডাউনলোড লিঙ্ক পাবেন এখানে | আর টরেন্ট লিঙ্ক পাবেন এখানে



অনেক রাত হয়ে গেছে ঘুমাতে যেতে হবে । আজ এ পর্যন্তই .।। আর হা আমি somewherein ব্লগ এ নুতন তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন । আল্লাহ্‌ হাফেজ

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১০

তূর্য হাসান বলেছেন: একটু গল্প সংক্ষেপ দিলে আরও ভালো হতো। ধন্যবাদ, বিশেষ করে লিংক দেওয়ার জন্য।

২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২৪

সবজান্তা শমসের বলেছেন: ভাইয়া আমি এখানে নূতন, পরবর্তীতে সংক্ষেপে লেখার চেষ্টা করব । আর
আমার প্রথম পোস্টে প্রথম মন্তব্য করার জন্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.