| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চালন বলে সুই তোর পিছে একটা ছিদ্র আছে। কিন্তু চালন কি কখনো তার নিজের পিছনের দিকে তাকিয়ে দেখেছে যে তার পিছনে কতগুলো ছিদ্র আছে।
কিছুদিন আগে বাসে ওঠা ছেড়ে দিয়েছিলাম এই বুঝি সরকার পক্ষ অথবা বিরোধী পক্ষ বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করবে।
তখনও দেখেছি একে অন্যের উপর দোষ-গুন চাপাচ্ছে।
আর যাই হোক মরছে তো সাধারন মানুষই।
তখনও দেখেছি আমাদের দেশের মানবধীকার ফিডার খাচ্ছে দুখি:ত আঙ্গুল চুষছে। তাদের আঙ্গুলে মনে হয় মধু লাগানো আছে।
আর এখন দেখছি দেশে একের-পর এক গুম হচ্ছে আর আমরা আগের ন্যায় একে-অন্যের দিকে দোষ চাপাচ্ছি। আজকে একটি টিভি চ্যানেলের নিউজে দেখলাম আমাদের আইন-শৃঙ্খলা বাহীনি বলছেন দুই-এক দিনের মধ্যে নাকি গুম রহস্য বের করে ফেলবেন। তাহলে এতো দিন তারা কি করেছেন। নাকি নাটকের ন্যায় স্ক্রিপ্ট রাইটারের স্ক্রিপ্ট তৈরী করতে দুই-এক দিন সময় লাগবে। আর এখনো আমাদের দেশের মানবধীকার ফিডার খাচ্ছে দুখি:ত আঙ্গুল চুষছে।
আর কতদিন চলবে এভাবে। আর কত নতুন নতুন ইস্যু দেখবো আমরা সাধারন মানুষ।
আমরা শান্তি চাই আমরা ভাল ভাবে বাঁচতে চাই।
এই অধীকার কি আছে আমাদের।
©somewhere in net ltd.