| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোহান
মানুষকে আরো বেশী কথা বলানোর চেষ্টা করি, দেশের টাকা দেশে রাখার চেষ্টা করি আর সবই করি অন্যের ব্যবসা বাড়াতে। চোখ খুলে রাখার চেষ্টা করি; অনেক কিছু বলতে চাই, কিছু পারি আর কিছু না বলা থেকেই যায়।
চউক্ষের পানিতে গোসল কইরা অফিস আইছি সকাল বেলায়
কাউয়া ডাক পারে এরম ভোর বেলায় ঘামাইতে ঘামাইতে ঘুম ভাইন্গা দেহি মাথার উপ্রে ফ্যান চুপচাপ একভাবে ঝুইলা আছে, নড়েওনা ঘুরেও না
কি আর করণের আছে, চোখ ডলতে ডলতে বাথরুমে গিয়া কলের চাক্কা খালি ঘুরাই আর ঘুরাই পানির দেখা নাই। তাও ভাগ্যিস বউ বুদ্ধি কইরা বালতি ভইরা রাখছিলো, নাইলে তো ইমারজেন্সি সংকটে আইজকা বাথরুমেই থাইকা যাইতে হইতো
মেজাজ খারাপের একখান ইমোটিকন চেহারায় ঝুলাইয়া দরজা খুইলা কেয়ারটেকার রে ডাক দিসি, গাধাটা একগাদা দাঁত বের কইরা আইসা কয় কারেন্ট ও নাই, ওয়াসার লাইনে পানিরও কুনো খোঁজ খবর নাই
খাওনের পানি দিয়া কুনোরকমে দাঁত দুত মাইজা পেপার খুইলা দেখি সরকার ঘোষনা দিয়া পাওয়ার সেক্টর রে ডিজিটাল বানাইছে। এক ঘন্টা কারেন্ট থাকবো (1) পরের ঘন্টা কারেন্ট থাকবো না (0)। জিরো আর ওয়ানের কি সুষম বিন্যাস
নিজেগো দুস্কে নিজেরই চক্ষে পানি আইসা পড়লো... সেই পানিতে কানতে কানতে অফিসে আইছি। এইখানে জেনারেটর দিয়া হইলেও এসি চালানো হয়
কুনো ডিজিটাল কাম কারবার নাই
অক্খন ভাবতাছি অফিসেই বউ বাচ্চা নিয়া কেমনে আইসা বাস করণ যায়
অফটপিক (!!!) : শুনছি মনতিরি, এমপি গো লাইগা আর চোরম্যান থুক্কু চেয়ারম্যান গো লাইগাও কুটি কুটি টেকা দিয়া গাড়ি কিনন হইতাছে, লাখ লাখ টেকা দিয়া উনাগো অফিস সাজানো হইতাছে। আহারে এই গরিব গুর্বা গো একখান তালপাতার হাতপাংখা কিইনা দেওনেরও কেউ নাই রে কেউ নাই
সরকার আসে সরকার যায়। পাওয়ার সেক্টরে কথা উঠলেই সবাই আগেরডিরে দুষে আর কয় আমগো টাইমের শেষ নাগাদ সব সাইজ কইরা ফেলমু। আমরা পাবলিক কলা-মূলার লোভে থাকি, আহারে কষ্ট কইরা আর তিন বছর, তার পরেই ঘরে ঘরে এসি চালাইলেও কুনোদিন লোডশেডিং হইবো না। আমগো সামনে ঝুলে মূলা আর পিডিবি, আরইবি আর পিজিসিবির বড় বড় সাবগো সামনে আসে নতুন প্রজেক্ট। আর নতুন প্রজেক্ট মানেই তো ছেলের জন্য নতুন কার, বউয়ের জন্য নয়া প্রাডো থুক্কু মিতসুবিসি পাজেরো, নিজেগো লাইগা বিরিফকেস ভর্তি টেকা আর দেশের লাইগা বছর বছরের জন্য ঋনের বোঝা। দিন যায় মাস যায়, পাবলিকে মূলা খাইতেই থাকে খাইতেই থাকে... ![]()
আমার পাঁচ মাসের ছোট্ট ছেলেটা কাল সারা রাত সারা দিন কি যে অবর্ননীয় কষ্ট করেছে তা বলে বোঝানো যাবে না... চার্জার বাতি, ফ্যান সবকিছুর চার্জ শেষ, হাতপাখা ঘুরাতে ঘুরাতে বাসার সবাই ক্লান্ত, ভ্যাপসা গরম
ছোট্ট এই শিশুর সামনে তো আর তিন বছরের মূলা দেখিয়ে কোনো লাভ নেই তাই না????
২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:৩৪
রোহান বলেছেন: আমার বউ এর নাম মার্শা, তিরিনা ফিরিনা না... গররর ![]()
২|
২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:৩০
খালিদ মাহমুদ বলেছেন: ভাল লিখছেন। কি আর করা ওনি নাকি ওমরা করতে গেছেন। ওনারে বলেন আমাদের জন্য একটু দোয়া করতে। আর কাকে বলব ওনি ত ব্যাস্ত কেমনে আর একজনের বাড়ি দখল করা যায়, কোন সেতুর নাম পাল্টানো যায়, কেমনে মইন্না রে দিয়া সেনাবাহীনি মারা যায়।
৩|
২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:৩৫
জইন বলেছেন: ঘটনা সত্যি.... ভাই....খালেদা জিয়াতো ৫বছর মুলা শুধু ঝুলায় নাই.... খাওয়াইয়াও গেছে.......তিনি বলছিলেন...... দেশে কলকারখানা বাড়ছে... ফ্ল্যাট বাড়ছে...... শিল্প বাড়ছে....(শিল্প মন্ত্রী তখন বেজন্মা নিজামি)...... বিদ্যুৎ সমস্যাতো হবেই......এনশাল্লাহ(উনি এটা বলেন... আলেম রা কি বলেন)..... হয় নাই....যা ছিল খাইয়া গেছেন....... এখন হাসিনার পালা...... দেখি কেমন মুলা খাওয়ায়......
২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:৪২
রোহান বলেছেন: হাসিনায় তো পাওয়ার সেক্টরের লাইগা খালি মনতিরি না লগে একখান উপদেষ্টাও নিয়োগ দিছে। কই কইবো আমরা লোডশেডিং দূর করমু না বেবাকে মিইলা অহন কয় সুষ্ঠ ভাবে যেনো লোডশেডিং এর সুষম বিন্যাস হয় সেইটা তারা দেখবে... সেলুকাস তুমি কই, বিচিত্র বাংলাদেশ দেইখা যাও।
চোর ডাকাইত দিয়া পাওয়ার সেক্টর ভরায় রাখলে হাসিনা কি খালেদা কারো কিছু করণের নাই। নতুন নতুন প্রজেক্টের নামে টেকা পয়সা খাইয়া শেষ মেষ ফাইল টেবিলের নিচে পইড়া উইপোকার খাদ্য হয়। কামের কাম কিছু হয় না। কারেন্ট চুরি থামাইতে পারে না আবার কয় পারমাণবিক প্লান্ট বসাইবো... ![]()
৪|
২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:৫২
শান্তির দেবদূত বলেছেন: কিচ্ছু কওনের নাই ![]()
৫|
২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:০৫
প্রদীপ নাথ বলেছেন: মনের কথাই তুলে ধরেছেন। কিন্তু শুনার বা দেখার মানুষের বড়ই অভাব।
যারা এইসব দেখার বা শুনার দায়িত্ব প্রাপ্ত তারা তো আখের গুছাইতে ব্যাস্ত। আমাদের খবর রাখার সময় কই।
৬|
২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:১০
সোহানী বলেছেন: হা হি হা হু...... সবারই একই অবস্থা মানে আম জনতার। আসলে বলেনতো আমাদের ভবিষ্যত কি?????????????????
২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪৪
রোহান বলেছেন: ভবিষ্যত !!!!!
আগে বর্তমান নিয়া জানে বাইচা লই, ভবিষ্যত কি জিনিস সেইটাই যে ভুলে গেছি
বর্তমানই যাদের অন্ধকারে কাটে তাদের আবার ভবিষ্যত কি ???
৭|
২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:১০
অতৃপ্ত আত্মা বলেছেন: এইটার ভয়ে প্রতিদিন রাতে লেট করে বাসায় যাই আর কিচ্ছু কওনের নাই
২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:২৯
রোহান বলেছেন: আমিও লেট করণের লাইগা বইসা আছি। কাম নাই খামাখা বইসা কিছুক্ষন এসি খাই ![]()
৮|
২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:১১
সরকার সেলিম বলেছেন: মুখবন্ধ করে রেখেছি আপতত।সরকার কে সময় দিতে চাই কিছু দিন। এখন বিদুৎ এর বিষয়টি নিয়ে সমালোচনা করলে সরকারের উপর জুলুম করা হবে।
২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪৯
রোহান বলেছেন: সরকারের করার কিছু নাই... পাওয়ার সেক্টরের উচ্চপদের ম্যাক্সিমামই ভয়ংকরভাবে দূর্নীতি নামক জীবনব্যাধিতে (
) আক্রান্ত। আগে পুরা বিদ্যুৎ খাত থেকে দূর্নীতি দমন না কমালে মন্ত্রী কিংবা পুরো সরকার বদলিয়ে লাভ নাই। অনেকই তো দেখলাম, এরা উৎপাদন বাড়াতে বাড়াতে চাহিদা বাড়বে দ্বিগুন...
৯|
২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:১৭
প্রদীপ নাথ বলেছেন: এই কয়দিনে যে চ্যাম্পল দেখা গেছে, তাতে অদুর ভবিষ্যাতে কতটুকু কি হবে তা ভেবেইতো আতঙ্কে আছি।
১০|
২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩৬
ঘাসফুল বলেছেন: আফসুস ![]()
২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪০
রোহান বলেছেন: এই গরমে ভাতিজাগো নিয়া আম্নের কি অবস্থা?
১১|
২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৫৮
ভেবে ভেবে বলি বলেছেন: মার্শা?...বাহ, বেশ সুন্দর নাম তো !!
১২|
২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০১
জনি ইংলিশ বলেছেন: দেখি এই সরকার পাঁচ বছরে কি করে ভেবে বসে থাকলে সমস্যার সমাধান হবে না, বরং লোডশেডিং এর সুষ্ঠ বিন্যাস করে শেখ হাসিনা & অন্যান্য মন্ত্রী এম পি দেরকে তাদের প্রাপ্য অংশ বুঝিয়ে দিলে কিছুটা লাভ হতে পারে ।
২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০৬
রোহান বলেছেন: সেইটাও সম্ভব না। সরকারী গুরুত্তপূর্ণ স্থাপনা ও সেনানিবাসে এর আওতার বাইরে থাকবে ![]()
১৩|
২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০৪
ঘাসফুল বলেছেন: ভাইরে গত রাতে প্রচন্ড কষ্ট পাইছিরে- সাড়ে তিন মাসের টার অবস্থা যতটা করুণ তার চাইতে বেশী করুণ বড়টার। ৪ দফায় কারেন্ট চলে গেছিলো-- আর আমার বাপে তো টেলিফোনে কান্দে--তার দাদু দুইটার কথা চিন্তা কইরা। কারন আব্বা যেখানে থাকে সেখানে ডিজিটাল বিদ্যুতের ব্যবস্থা আছে ... ব্যপক আফসুস ![]()
১৪|
২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০৪
সব্যসাচী প্রসূন বলেছেন: সব গুলা একই গোয়ালের গরু ![]()
১৫|
২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০৭
বুলবুল আহমেদ পান্না বলেছেন: কিছু কওনের নাই...... ![]()
১৬|
২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২৪
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: "নাই" এর চাইতে আমাদের "আছে"র সংখ্যা বেশী...
লাইক আমাদের দুইটা কামেল নেত্রী আছে
আমাদের দূর্নিতি আছে
... আরো কত্ত কি ![]()
সো বি পজেটিভ ![]()
১৭|
২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২৯
জান্নাতী বলেছেন: পান্না ভাইয়ের কিছু বলার না থাকলেও, আমার আছে। আমার মনে হয়- আওয়ামীলীগকে চাবকে ক্ষমতা থেকে নামিয়ে দেবার সময় প্রায় হয়ে গেছে। (ব্রাদার জইন, অসাধারণ মন্তব্য করেছেন।)
২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৪৬
রোহান বলেছেন: আম্লীগরে নামায় কারে উঠাবেন??? নতুন কিছু হবে কি???
তয় জইনের কমেন্ট মারাত্মক হইছে
এনশাল্লাহ খালেদা ম্যাম নিজেকে শুদ্ধ করবেন আর হাসিনা আপা ওর কতা মাইনা দেশ চালাবে, এইভাবে দেশের বিয়াফক উন্নতি হবে... বলেন আমিন ![]()
১৮|
২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০০
মন মানে না বলেছেন: ছবি ডা কউত থেইক্কা জোগাড় করলেন ??
লেকচেন বালা । ++++++++
২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১৫
রোহান বলেছেন: ফডুডা কম্পুর জালে খুইজা বের করচি তয় গুগল ভাই ও হেল্পো করছে ![]()
যোগায়িত করণের লাইগা ধইন্যা ![]()
১৯|
২৩ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৩৫
রোহান বলেছেন: কারেন্ট মনতিরি বলছেন টর্নেডো, সিডর, নার্গিস আর লোডশেডিং নাকি একই কথা।
---------------------------------------------------------------------------
সিডর দিছিলো আল্লাহ, মাইনসের কিছু করনের আছিলো না। অহন আল্লায় যদি লোডশেডিং করায় তাইলে হুদাই কারেন্ট মন্ত্রনালয়ে একখান মনতিরি, একখান উপদেষ্টা আর একখান সচিব রাখনের কি দরকার??? বরং আসেন আমরা লোডশেডিং মন্ত্রনালয় খুলি...
পুনশ্চ: মনতিরি ঝাতি কে আশাহত হইতে মানা করছে। অনেক গুলা পাওয়ার প্লান্ট নাকি আইতাছে, কারেন্ট ফ্রবলেম ফিনিশ। বলি পাওয়ার প্লান্ট যে করবা, তেল গ্যাস পাইবা কই? তাই প্রবলেম নাই আইতাছে নিউকিলিয়ার প্লান্ট।
এই মূলার সময়সীমা জানতে মন চায় ![]()
২০|
২৩ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:৫৪
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: মার্সা নামে একজন ব্লগার দেখলাম। এইডারে কি তুমি চিনো?
২৩ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:০৩
রোহান বলেছেন: নাহ রে ভাই... বউ ছাড়া ঐ নামের আর কুনো মাইয়ার লগে আমার কুনো সম্পর্ক নাই
আর আমার বউ ভার্সিটিতে কেলাস নিয়া আইসা আবার গেন্দা সামলাইয়া ব্লগে ঢুকনের টাইম আর ইচ্ছা কুনডাই পায় না...
তয় তুমার লেখা কিন্তু পেরায়ই পইড়া আসে ![]()
২১|
২৩ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৯
পথিক!!!!!!! বলেছেন: ডিজিটাল বাংলাদেশের প্রথম পদক্ষেপ
২২|
২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:০১
আকাশ_পাগলা বলেছেন: ভাই, সাঙ্ঘাতিক লিখছেন।
মনটা কষ্টে আঁকু পাঁকু করতেছে।
২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:০২
রোহান বলেছেন: Hmmm
২৩|
২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ২:১১
সপ্ন পুরন বলেছেন: অক্খন ভাবতাছি অফিসেই বউ বাচ্চা নিয়া কেমনে আইসা বাস করণ যায়
হা হা হা হা
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:২৮
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: এইসব বিলাপ কইরা লাভ নাই। তার চাইতে আগুনে বইসা আমার মতো সাহিত্য চর্চা করো। সাই ফাই লিখো।
২০১৮ সাল। ঘরে ঘরে তখন হারিকেন। হারিকেনের আলোয় বসে রোহান ত্রীনাকে গান শুনাচ্ছিলো, আর ত্রীনা রোহানকে হাতপাখা দিয়ে বাতাস করছিলো। হঠাৎ.. .. .. .. .. .. .. .. .. .. .. ..