| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
" কিছু অনুভূতি "
অনেক দিন থেকেই অসুস্থ ছিলাম , তারপরও এখন সবার দোয়ায় আস্তে আস্তে ভালো হয়ে উঠছি আলহামদুলিল্লাহ। মাঝেমধ্যে ব্লগে এসে সবার সুন্দর সুন্দর লেখাগুলো পড়ে আমার মন ভালো হয়ে যেত।আজ সপ্তাহ খানেক নিজেও লেখার চেষ্টা করছি পারছিনা।লেখা লেখিটা অনেক দিন বন্ধ হয়ে আছে তাই ভাবলাম শুরু তো করি।
কিন্তু বসেও কেন জানি পারলাম না। না একটা কবিতার লাইন আসছে, না আসছে কোনো গল্পের প্লট। এমন কেন হচ্ছে বুঝতে পারছিনা।আমি কি আর কখনো লিখতে পারবনা?একজন লেখক লিখতে না পারলে কতটা কষ্ট সেটা অন্য কেউ না বুঝলেও লেখক রা ঠিকই বুঝতে পারবেন। ভয়ে ভয়ে আছি। গতকাল আমার প্রকাশক আনন্দ প্রকাশন থেকে এবারের বইমেলায় আসা আমার " বসন্ত বিকেল " নামে একটা গল্প উপন্যাস আর "কানামাছি " প্রকাশনা থেকে বাচ্চাদের জন্য " পরীর রাজ্যে বামন ভুত" নামক কিছু বই আমি অসুস্থ বলে পার্সেল করেছে। উনাকে ধন্যবাদ। মনটা তাই আজ খুব ভালো। ব্লগের সবাইকে খুব মিস করছি, সবার সুন্দর সুন্দর কমেন্ট গুলো বারবার পড়তে খুব ভালো লাগছে। আমার জন্য দোয়া করবেন সবাই।
আমি যেন আবার সবার জন্য ভালো ভালো লেখা পোস্ট করতে পারি। ভালো থাকবেন সবাই।
-----------
জিনাত নাজিয়া।
২|
১০ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:২৬
করুণাধারা বলেছেন: অনেক শুভকামনা রইল। সুস্থ হয়ে শিগগিরই ফিরে আসুন নতুন লেখা নিয়ে।
৩|
১০ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:৩৮
কাবিল বলেছেন: আপনার কলম আবারও দীপ্তিময় হয়ে উঠুক, এই কামনা রইল।
৪|
১০ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:৪২
সাইফুলসাইফসাই বলেছেন: দোয়া রইলো আপনার জন্য আবার শুরু হোক চমৎকার লেখা
৫|
১০ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:১১
সৈয়দ কুতুব বলেছেন: তাড়াতাড়ি ফিরে আসুন এবং আবার লেখালেখি চালিয়ে যান ।
৬|
১১ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩৬
জিনাত নাজিয়া বলেছেন: সবারইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন সবাই।
৭|
১১ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মনটা তাই আজ খুব ভালো।
..........................................................
এভাবে সতে জ হয়ে ফি রে আসুন আমাদে র মাঝে
আশা করি ভালো থাকবেন ।
১১ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৪৫
জিনাত নাজিয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৮|
১১ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০৩
রাজীব নুর বলেছেন: কি হয়েছে আপনার?
১১ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:৫৩
জিনাত নাজিয়া বলেছেন: কঠিন এক ইন্টারনাল প্রব্লেম হয়েছিল। আল্লাহর রহমতে এখন ভালো আছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ রাজীব ভাই।
৯|
১৩ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৪
রাজীব নুর বলেছেন: ওকে।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬
ঢাকার লোক বলেছেন: আল্লাহ পাক আপনাকে শীঘ্র সম্পূর্ণ সুস্থতা দান করুন, আবার লিখতে শুরু করুন !
আপনার এ লেখাটা দেখছি দুইবার পোস্ট হয়েছে, একটা মুছে দিতে পারেন।