| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজেল০০৭
শেষ ভালো যার সব ভালো তার।শেষ দেখার অপেক্ষায়........
সেদিন হেমন্তের ভর দুপুরে,
হাঁটছিলাম কংক্রিটের পথ ধরে,
মাঝে বিশাল অট্টালিকার বাতায়নে চোখ আটকে যায়,
ছোট ছোট মনিকায়;
মুখটাও শুকনো আর অনেক অসহায়,
মনে হয় কারাগারের বন্দিগুলো দিনের আলো দেখার অপেক্ষায়,
আর ভারী স্কুল ব্যাগের ভারটা যেন,
আমার দুরন্ত শৈশব কে চোখ রাঙ্গায়,
মলিন মুখের হাসিগুলো;
রোদ হয়ে মেঘের মাঝে হারায়।
ভ্যানগুলোতে পাখির কুহু শব্দরা,
আজ হর্নের তিব্রতায় নিস্তব্ধতায় জীর্ণ-জরা।
যে সবুজে,আমরা আমাদের চরণের গোধূলি ঊড়াতাম,
তার বুকে আজ ইট-কাঠের প্রাসাদ উচ্চতম,
যে আকাশে স্বপ্ন বুনতাম,
সীসার বিষে তা মৃত্যুসম,
যে মাঠে ভরে থাকত এক্কা-দোক্কা আর চার-ছক্কায়,
সে পার্ক আর মাঠ ভরে থাকে পতিতা আর গাজা-হুক্কায়।
এ নাকি নতুন দিনের যাত্রা,
চতুষ্কোণ পর্দায় ভেসে বেড়ানো তরঙ্গ মাত্রা।
এ আমার অপরাধ নয়, এ আমার লজ্জা,
তোমার বেড়ে উঠা শরীরটাও যেন আজ,
ইট-পাথর এর অস্থি-মজ্জা।
২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
রোজেল০০৭ বলেছেন: প্রথম কমেন্টের জন্য অনেক কৃতজ্ঞতা জানবেন।
২|
২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
বোকামন বলেছেন:
এ যদি হয় নতুন দিনের যাত্রা !
দুঃখিত আমি হবো না যাত্রাসঙ্গী
পুরনো আছি বেশ আছি ...
খুব চমৎকার নগর/নাগরিক কবিতা ।
একই সাথে দহন এবং দ্রোহের ...
ভালো লেগেছে ।
কবির জন্য শুভকামনা
কবিতায় +
২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
রোজেল০০৭ বলেছেন: পুরনো আছি বেশ আছি.....সহমত !!
নতুনদের জন্য কিছু করা উচিত !!
অনেক অনেক কৃতজ্ঞতা সূচক ধন্যবাদ।
৩|
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২০
সপন সআথই বলেছেন: khuje firi sei soisob!
valo laga janalam.. ![]()
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৮
রোজেল০০৭ বলেছেন: আমিও খুজি ফিরি সেই শৈশব কাল !!
ধন্যবাদ।
৪|
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২০
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
২১ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:৩৩
রোজেল০০৭ বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা সূচক ধন্যবাদ হামা ভাই।
৫|
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২২
নাজিম-উদ-দৌলা বলেছেন:
নিজের শৈশবের কথা মনে পড়ে গেল!
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৩
রোজেল০০৭ বলেছেন: আমারও ভীষন মনে পড়ে শৈশবের কথা !!
কবিতা পাঠে অনেক কৃতজ্ঞতা নাজিম ভাই।
৬|
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৪
স্বপ্নবাজ অভি বলেছেন: এ আমার অপরাধ নয়, এ আমার লজ্জা,
তোমার বেড়ে উঠা শরীরটাও যেন আজ,
ঈট-পাথর এর অস্থি-মজ্জা।
সহমত!
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৫
রোজেল০০৭ বলেছেন: ব্লগে কবিতা প্রেমিদের মাঝে আপনি বিশেষ একজন।
আপনাকে সবসময় পাশে পাই, এ এক বড় পাওয়া !!
৭|
২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুবই সুন্দর।
ভালো লাগা জানবেন।
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৬
রোজেল০০৭ বলেছেন: দূর্জয় ভাই, আপনিও শুভ কামনা জানবেন।
ভালো থাকুন।
৮|
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: শৈশবের স্মৃতি সবার কাছেই বিশেষ কিছু।
ভালো লেগেছে কবিতা।
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৯
রোজেল০০৭ বলেছেন: প্রোফেসর মশাইকে দেখে ভালো লাগল !!
অনেক অনেক ধন্যবাদ রইল।
৯|
২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৬
ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার, বাহ ||
২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৫
রোজেল০০৭ বলেছেন: কৃতজ্ঞতা আর ধন্যবাদ রইল।
১০|
২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৩
অস্পিসাস প্রেইস বলেছেন:
ভালো লাগলো
২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৯
রোজেল০০৭ বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।
অনেক অনেক ধন্যবাদ।
১১|
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৫৪
নিয়েল হিমু বলেছেন: ভাল লিখেছেনন ।
২৮ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪১
রোজেল০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ নিয়েল হিমু।
ভালো থাকুন।
১২|
৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৭
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: সুন্দর.. ভেসে বেড়ালাম কিছুক্ষন...
৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪০
রোজেল০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।
১৩|
৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২১
সুপান্থ সুরাহী বলেছেন: চমৎকার............!
৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০৫
রোজেল০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ ।
অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগলো।
কেমন আছেন?
১৪|
০৩ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৬
নেক্সাস বলেছেন: আমিও শৈশবে ফিরে গেলাম । চমৎকার
০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
রোজেল০০৭ বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার !!
ভালো থাকুন সবসময়।
১৫|
১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:০৪
শায়মা বলেছেন: তবুও শৈশব তো শৈশবই , একদিন এরাই হয়তো বলবে, আমাদের শৈশব কত সুন্দর ছিলো, আমাদের গ্রীল ঘেরা কিন্তু খোলা একটা জানালা ছিলো আর আমাদের বেবিদের জন্য আজ রয়েছে বদ্ধ কোনো ক্যাপসুল...![]()
১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:১৫
রোজেল০০৭ বলেছেন: ক্যাপসুল...
সত্যিই বেদনাদায়ক !!
ভালো থাকুন আপু।
১৬|
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০০
অ্যানোনিমাস বলেছেন: খুব সুন্দর। কেমন আছিস?
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৭
রোজেল০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ দোস্ত !!
আমি ভালো, তোর কি খবর ?
১৭|
১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:১৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আর ভারী স্কুল ব্যাগের ভারটা যেন,
আমার দুরন্ত শৈশব কে চোখ রাঙ্গায়,
মলিন মুখের হাসিগুলো;
রোদ হয়ে মেঘের মাঝে হারায়
কবিতা দারুন লাগলো।
১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৯
রোজেল০০৭ বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা ।
ভালো থাকুন সবসময়।
১৮|
২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭
উদাসী স্বপ্ন বলেছেন: অদ্ভুত নাগরিক কবিতা কেমন লোহা লক্করের ঝন ঝন বিদ্যমান!
২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫
রোজেল০০৭ বলেছেন: অনেক অনেক ধইন্না !!
১৯|
০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৮
ইখতামিন বলেছেন:
সেদিন হেমন্তের ভর দুপুরে,
হাঁটছিলাম কংক্রিটের পথ ধরে,
আর ভাবছিলাম
এই ব্লগে নতুন একটা কবিতা কথা
রোজেলের কবিতা দারুণ
তাও আবার নববর্ষ নিয়ে লেখা।
নববর্ষের শুভেচ্ছা নিবেন।।![]()
০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৪
রোজেল০০৭ বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা !!
অনেক দিন পর আপনাকে দেখে ভালো লাগলো ।।
![]()
২০|
০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৪
অপ্রচলিত বলেছেন: চমৎকার কবিতায় মুগ্ধপাঠ।
০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৪
রোজেল০০৭ বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা সূচক ধন্যবাদ ।
আর আমার ব্লগে স্বাগতম !!
২১|
২৪ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: নতুন লেখা কই?
২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:৪৪
রোজেল০০৭ বলেছেন: কেমন আছেন প্রোফেসর মশাই ?
আসলে কোন কারন ছাড়াই লেখালেখি বন্ধ বলতে পারেন !!
ভালো থাকুন।
২২|
২৭ শে মার্চ, ২০১৪ রাত ৯:৪৬
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভ জন্মদিন !
২৮ শে মার্চ, ২০১৪ ভোর ৫:০৮
রোজেল০০৭ বলেছেন: ধন্যবাদ অভি ভাই।
ভালো থাকুন সবসময়।
২৩|
১৪ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:০৩
ইমিনা বলেছেন: আপনি অসাধারন লেখেন !!!
অনেক ভালোলাগা জানিয়ে গেলাম।
ভালো থাকবেন সব সময়।
নববর্ষের শুভেচ্ছা ।।
১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৭
রোজেল০০৭ বলেছেন: নববর্ষের শুভেচ্ছা................রইল !!
২৪|
১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩০
এহসান সাবির বলেছেন: শুভ হোক নববর্ষ ১৪২১।
১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৯
রোজেল০০৭ বলেছেন: শুভ নববর্ষ !!
২৫|
১৬ ই মে, ২০১৪ ভোর ৬:৪৩
পংবাড়ী বলেছেন: সুন্দর
১৬ ই মে, ২০১৪ সকাল ৭:৪৭
রোজেল০০৭ বলেছেন: অনেক আগের লিখা একটা কবিতা।
তবুও পড়ার জন্য অনেক ধন্যবাদ।
২৬|
০৭ ই জুন, ২০১৪ দুপুর ২:২৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
০৭ ই জুন, ২০১৪ দুপুর ২:৪২
রোজেল০০৭ বলেছেন: অনেক পুরানো কবিতা।
শুভ কামনা জানবেন সেলিম ভাই।
২৭|
০৮ ই জুন, ২০১৪ বিকাল ৫:২৪
পংবাড়ী বলেছেন: আবারো পড়লাম, ভালো লাগলো আবারো।
০৮ ই জুন, ২০১৪ বিকাল ৫:৫৯
রোজেল০০৭ বলেছেন: আবারো অনেক ধন্যবাদ ভাই !!
২৮|
১৪ ই জুন, ২০১৪ সকাল ৯:৩৪
মিনুল বলেছেন: সুন্দর!
১৪ ই জুন, ২০১৪ সকাল ১০:২৯
রোজেল০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ মিনুল !!
২৯|
০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:০২
রাজ্যহীন সন্ন্যাসী বলেছেন: পড়ে সত্যি ভালো লাগল।
আবার ভয় ও হচ্ছে সামনে এগোনোর।
১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৩
রোজেল০০৭ বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
৩০|
১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬
লেখোয়াড় বলেছেন:
আপনি তো অনেক দিন নতুন লেখা লেখেন না। ব্যাপার কি?
আপনার নিক কিন্ত ০০০৭ সিিরিজের।
সাবধান।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
রোজেল০০৭ বলেছেন: অনেক দিন পর আপনাকে দেখে ভালো লাগলো !!
আছেন কেমন ?
৩১|
৩১ শে আগস্ট, ২০১৪ রাত ৯:১৯
নুর ইসলাম রফিক বলেছেন: কেন এই ইট পাথরের প্রাচীরে আঠকে রেখে ছিলে আমার শৈশব।
যদি বলি আমার শৈশব ফেরত দাও?
কি করবে তখন তোমরা?
প্রশ্ন রইলো প্রতি বাবা মায়ের বিবেকের কাছে?
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮
রোজেল০০৭ বলেছেন: প্রশ্নটা করা উচিত সমাজ আর সমাজ ব্যবস্থার প্রতি আর আমাদের সবারই এগিয়ে আসা উচিত অতি দ্রুত এই অবস্থা থেকে উত্তরণের জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে !!
৩২|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০০
বাংলার পাই বলেছেন: যে মাঠে ভরে থাকত এক্কা-দোক্কা আর চার-ছক্কায়,
সে পার্ক আর মাঠ ভরে থাকে পতিতা আর গাজা-হুক্কায়।
এ নাকি নতুন দিনের যাত্রা,
চতুষ্কোণ পর্দায় ভেসে বেড়ানো তরঙ্গ মাত্রা।
এ আমার অপরাধ নয়, এ আমার লজ্জা,
তোমার বেড়ে উঠা শরীরটাও যেন আজ,
ইট-পাথর এর অস্থি-মজ্জা।--------------------চমৎকার নাগরিক কবিতা। অনেক অনেক ভালো লাগা জানিয়ে গেলাম।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
রোজেল০০৭ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বাংলার পাই !!
ভালো থাকুন ।
৩৩|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৬
নুর ইসলাম রফিক বলেছেন:
আপনার লেখাটার কারনেই আমার এই লেখা......
দেখবেন প্লিজ। লিংকটা দিয়ে দিলাম......
যদি বলি আমার শৈশব ফেরত দাও?
Click This Link
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৪
রোজেল০০৭ বলেছেন: ভালো লিখছেন।
শুভ কামনা রইল অনেক অনেক !!
৩৪|
২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৮
আমি সাজিদ বলেছেন: সুন্দর।
২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:৩৬
রোজেল০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ সাজিদ ভাই !!
ভালো থাকুন সবসময়।
৩৫|
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৬
খেলাঘর বলেছেন:
আবার পড়লাম
২৮ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৭
রোজেল০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ খেলাঘর !!
৩৬|
০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৬
খেলাঘর বলেছেন:
হেমন্ত গিয়ে শীত এলো, কবিতা কেন আসছে না?
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লাগল কবিতা
ধন্যবাদ