| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রুদ্র৮৯
আমার মনের মাঝে যে গান বাজে, তাই গাইতে চেষ্টা করি।সেই গান ছুয়ে যাবে সবার মন, এত প্রত্যাশতো করি না।
সত্যিই কি "লেডিস ফার্স্ট" হওয়াটা উচিৎ ??
আমরা কি ভালোভাবে ভেবে দেখেছি, লেডিস ফার্স্ট বলতে আসলে কি বোঝানো হচ্ছে ??
আমি বিষয়টিকে দেখি এভাবে :
মহিলাদের পক্ষে প্রথম হওয়াটা সম্ভব নয়।কারণ............
(কারণটা হলো সেই চিরাচরিত নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রসুত কিছু ধারণা)।
তাই অনেকটা জোড় করে মহিলাদের প্রথম বানানোর চেষ্টা, আরকি ।
মহিলাদের প্রতি সম্মাণ দেখাতে গিয়ে আমরা কি মহিলাদের অসম্মাণটাই বেশি করে করছি না ?
আমরা কেন এমনভাবি না যে, মহিলাদেরও সামর্থ আছে পুরুষের সাথে প্রতিযোগিতা করে তাকে পরাজিত করার ? আমরা আমাদের কথা দিয়ে মহিলাদের প্রথম বানিয়ে কজের মাধ্যমে তাদের প্রথম হওয়াতে কি নিরুৎসাহিত করছি না ?
আমরা যখনি বলি, "মহিলাদের প্রতি সম্মাণ দেখানো উচিৎ" ঠিক তখনি কিন্তু আমরা মহিলাদের বুঝিয়ে দিচ্ছি যে, তারা তাদের প্রাপ্য সম্মাণটুকু আদায় করে নিতে পারছে না, তাই না ?
আসলে আমাদের গোড়ায় রয়েছে গলদ । তাই আমরা এভাবে ভাবি না।
তাহলে উপায় ???
০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ৮:৪৬
রুদ্র৮৯ বলেছেন: মহিলারাতো নিজেদের ভালোটা ভালো বুঝে না, সবসময়।
২|
০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ৮:৪৩
রেজাউল হক কৌশিক বলেছেন: সহমহ।
লেডিস ফাস্ট হয় কেমনে। যতটুকু ধর্মকর্ম জানি তাতে তো শিখেছি আদমকে আগে সৃষ্টি করা হয়েছে। এটা গেল একটা বিষয়। এছাড়া যদি কাউকে সাহায্য করার প্রয়োজন হয় তাহলে সে পুরুষ বা নারী এটা দেখে করা তো ঠিক নয়। নারীকে সুযোগ দিয়ে মানুষ তার কাছ থেকেও সুবিধা নিতে চায়। এটা অন্যায়। এছাড়া বিপদের সময়ও অনেকে এই ডায়লগ দিয়ে নারীকে আগে পাঠিয়ে বিপদে ফেলে। বর্তমান আর লিঙ্গ বৈষম্যের যুগ নেই। মেয়েরা চাই তারা প্রতিযোগিতা করে কোন কিছু অর্জন করুক। বিভিন্ন অঙ্গনে ভালও করছে মেয়েরা। আপনি শুধু শুধু লেডিস ফাস্ট এই ডায়লগ দিয়ে কেন একজন লেডিস কে বিব্রতকর অবস্থানে ফেলবেন। আবার অনেক সময় নারীদের বেশি অধিকার দিতে যেয়ে তাদেরকে তাদের প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। যা হোক....................
০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ৮:৪৯
রুদ্র৮৯ বলেছেন: আপনি আমার চিন্তাটাকে ঠিকঠিক বুঝতে পেরেছেন।ধণ্যবাদ।
৩|
০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ৮:৪৩
ব্লগী তানীম বলেছেন: হতাশ !!
০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ৮:৫০
রুদ্র৮৯ বলেছেন: কি আর করা....আমি আপনাকে হতাশ করতে চাই না।
৪|
০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ৮:৫০
মুক্ত আকাশ বলেছেন: ইউরোপে এ এই সেদিন ও তর্ক হত,নারীর আদৌ কোন সত্তা আছে কিনা?
লেডীস ফার্ষ্ট বলে ডায়লগ দিয়ে বিশ্ব তার কাফফারা দিচ্ছে।ব্যস্! এতটুকুই।
০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ৯:০৯
রুদ্র৮৯ বলেছেন: হুমমমমম...........
৫|
০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ৯:২২
ফটো পাগল বলেছেন: লেডিস ফার্স্ট মানে, কোন কাজে বা লাইনে বা সেবায় এত্ত বেশি পুরুষ এর ভিড়ে লেডিস মাত্র অল্পকিছু।আর তাই এই কয়টা লেডিসকে আগেই কাজ সারতে দেয়া হোক্ নইলে এরা সবার পিছে পড়ে থাকবে।
এটা যদিও রুপক একটা উদাহরন মাত্র।
০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ৯:৩২
রুদ্র৮৯ বলেছেন: এই জায়গায় কথাটা ঠিক....।কথাটা দিয়ে আরো বেশি কিছু বোঝাতে চাওয়া হয় ।
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ৮:৩২
গোধুলী রঙ বলেছেন: মহিলাদের নিয়ে ব্লগের যত গবেষনাপত্র সব দেখি পুরুষ সমাজেরই কাজ।