| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুব্রত দত্ত
পরিশ্রমকে সঙ্গী করে কত মানুষ উর্ধ্বে গেলো, আকাশের ঐ তারার দলে/ চিরদিনই অলস আমি, আছি পড়ে অনন্তকাল এই ধরনীর গাছের তলে।
আমি প্রবলভাবেই সূরা-আল-আনফাল-এর ৭০নং আয়াতটা বিশ্বাস করি-
খুব, খুব করে বিশ্বাস করি, আকাশলীনা।
তোমার জন্য সেটা একেবারেই ঠিক-
তবে, আল্লাহ নিশ্চয়ই কাফেরের জন্য রেখেছেন ভিন্ন বিধান।
আকাশলীনা, মৃত্যুর আগ পর্যন্ত আমি হয়তো কাফেরই থেকে যাবো,
তুমি হও পরহেজগারী।
আল্লাহ মহান এবং তিনি নিশ্চয়ই করবেন যথার্থ হিসাব।
আমি প্রস্তুত সেই শেষ বিচারের দিনের জন্য-
তপ্ত আগুনে জ্বলবো-
জ্বলি, অন্তত আজকের অদৃশ্য বেদনা যাবে মুছে।
আকাশলীনা, জেনে রেখো সেইদিনও জপে যাবো তোমারই নাম।
ততদিনে কেন- জানি আজও দেখা হলে হৃদয়ে তোমার সামান্যতম ঝড় উঠবে না, চিনবে না-
জগতের এইসব মায়া মোহ কাটিয়ে তুমি মগ্ন উপাসনায়।
মগ্নই থাকো চিরকাল।
আল্লাহ তোমার প্রতিটি বাসনা পূর্ণ করুন-
তুমি হও পূণ্যবতী।
আকাশলীনা, আমি জানি ও মানি- আল্লাহ পরম করুণাময়,
আমি কাফের হলেও, আমার শুদ্ধ হৃদয়ের চাওয়াটুকু তিনি প্রত্যাখ্যান করবেন না।
আমি প্রবলভাবেই বিশ্বাস করি সূরা-আল-আনফাল-এর ৭০নং আয়াতটা।
সেটা তোমার জন্য প্রযোজ্য
এবং কাফেরের জন্য ভিন্ন বিধান।
আমার অনুযোগ নেই তাতে,
আমি জানি আল্লাহ মহান।
©somewhere in net ltd.