নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরব

গহীনে রক্তক্ষরণ

ধার্মিক, সৎ, যোগ্য এবং মেধাবী তরুনদের আমি ছাত্র

গহীনে রক্তক্ষরণ › বিস্তারিত পোস্টঃ

ভারত রচিত এবং প্রযোজিত, শেখ পরিবার কর্তৃক পরিচালিত “১৯৭২ এর সংবিধান” নামক সিনেমা এনালিষ্ট বা বিশেষ অজ্ঞদের প্রতি সদয় নিবেদন

০৮ ই এপ্রিল, ২০২৬ সকাল ৭:১৯

তথাকথিত সংবিধানের দোহাই দিয়ে জনগণের সম্পদ চেটেপুটে লুটে খাওয়ার রাজনীতিতে যারা কোন দলের অন্ধ ভক্ত থাকে, তারা সত্য প্রকাশে অসমর্থ থাকে ।

ভুইফোঁড় সংবিধান বিশেষ অজ্ঞদের কাছে জানতে চাই, ভয়াবহ গণঅভ্যুত্থানের তোপের মুখে পড়ে একটা রাষ্ট্রের সরকার প্রধান যখন তার সকল দলবল নিয়ে পালিয়ে যায়, সেটা সংবিধানের কোন ধারায় আছে ?

তখন এই সব আঁতেল সংবিধান বিশেষ অজ্ঞরা কোথায় ছিলেন?

অধমের বিশ্লেষণঃ রাষ্ট্রপ্রধান সবাইকে ফেলে তার পুরো কেবিনেটের সকল চাটার দল নিয়ে যখন পালিয়ে যায়, ঐ অবস্থাটাকে কি বলে ? সংবিধানের কোন ধারায় লেখা আছে, রাষ্ট্র প্রধান এই কাজ করতে পারে? কোন ধারায় বলা আছে ফেরআউনের পা চাটা সেনাপ্রধান তাকে জনতার আদালত থেকে সরিয়ে দেবার জন্য রাষ্ট্রের জনগণের টাকায় কেনা বিমান দিয়ে পাশে স্বামীর দেশে নিরাপদে পাঠিয়ে দিবে ? বলেন ? এ কথা সংবিধানের কোন অনুচ্ছেদে লেখা আছে ? তাই বুঝি এখন সেই ধারার একটা সিনেমাটিক ডায়ালগ দিয়েছেন-আপনাদের মত বিশেষ অজ্ঞদের ভাষায় ”মব” বলে, তাই না ?

তথা কথিত “মব” বিপ্লব করে যে দেশের প্রায় ৮০% মানুষ এর প্রত্যক্ষ এবং পরোক্ষ অংশগ্রহণের মাধ্যমে প্রায় ২ হাজার মানুষের তাজা প্রাণ, ৩৬ হাজার মানুষের পংগুত্বের বিনিময়ে ইতিহাসের সবচেয়ে বড় সফল গণঅভ্যুত্থান ঘটিয়ে আপনাদের মত হীন, স্বার্থপর, কুলাংগার, বিশ্বাসঘাতকদের ( যাদেরকে লেডি ফিরআউন ১৬ বছর গুম, খুনের কালচার উপহার দিয়ে কোন রকম জীবন নিয়ে পালিয়ে নেংটি ইদুরের মত বেঁচে থাকার ব্যবস্থা করে রেখেছিল ) মুক্ত-স্বাধীন করে আজকে রাষ্ট্র ক্ষমতার চেয়ার পাইয়ে দেবার ব্যবস্থা করে দিল, তা ছিল আপনাদের ভাষায় ”মবোঘটিত আবেগ” ? আপনারা কি সুস্থ্য-স্বাভাবিক মানুষ ? আদৌ আপনারা কি মানব ঔরষে জন্ম নিয়ে পৃথিবীতে এসেছিলেন ? নাকি আল্লাহর কোন বিশেষ সৃষ্টি অন্য কোন প্রাণী ? ভাবতেও শরীর শিউরে ওঠে ।

তবে যে তখন সবাই প্রায় একই রকম কথা বলেছিলেন এরকমঃ যেমন একজনের কথা কোট করছি- ” এই ছোট ছোট বাচ্চারা আমাদেরকে আজ স্বাধীন করে দিয়েছ “--- রিজভী । সে কথা কি তখন পায়ু পথ দিয়ে বের হয়েছিল? আর এখন বিশেষভাবে অজ্ঞতার সার্টিফিকেট গলায় ঝুলিয়ে যেসব কথা বলছেন, তা কি বের হচ্ছে মোনাফেকী অরিজিনাল মুখ দিয়ে ? পৃথিবীতে আপনাদের চেয়ে ভয়ংকর কোন বিশ্বাসঘাতক ছিল বা আছে কি না, আমার জানা নেই । মীর জাফরকেও ছাড়িয়ে গেছেন আপনারা !!!


ঐ সময় সকল সুস্থ্য মানুষইতো বলেছিল বিপ্লব ।বাদ দিলাম সে কথা । বিপ্লবের ফর্মুলায় না হয় নাই ফেললাম । কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় গণঅভ্যুত্থানটাতো সফল । সেই জনরায়ের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে উচিৎ ছিল ইউনুস সাহেবকে সেই ক্ষমতা গ্রহণ করা, যা এই ফর্মুলায় বিজয়ী জনগন পৃথিবীর বিভিন্ন দেশে করেছে, নজির রয়েছে । কিন্তু কি করা হলো ? বিএনপির কয়েকজন সিনিয়র নেতা, কয়েকজন জেনারেল এবং পর্দার আড়ালে থাকা বিশেষ কিছু ভারতীয় দালাল গাদ্দারদের সহায়তায় সেই ভুয়া সংবিধানকে খাড়া করে দিল ? কোন্ সংবিধান ? যে সংবিধান বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ঘোষণাপত্র অনুযায়ী না করে ভারত থেকে আমদানী করে এই রাষ্ট্রের জনগণের রায় ছাড়াই জোর করে চাপিয়ে দেয়া হয়েছিল । পরিণামে ৫৪ বছরের গণতান্ত্রিক সরকার নামে ভুয়া লেবাস জড়ানো মোনাফেক টাইপের সরকার দেখেছে এই দেশের জনগন। সেই ভুয়া সংবিধান নামক বিষফোঁড়াকে ফ্যাসিবাদীরা ১৬ বছরে কি করেছে ? তাকি কারো অজানা ? এটাতো গাজি গোলাম মোস্তফা থেকে শুরু করে আধুনিক ব্যাংক লুটেরাদেরকে দায়মুক্তির সংবিধান । ওটা জগনণকে মেনে নিতে বাধ্য করা হয়েছে, ৫৪ বছর যাবৎ । সেই ভুয়া সংবিধানের দোহাই দিয়ে স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে তুলে দিলেন আবারও দিল্লীর হাতে ?

২০২৪ এর গণঅভ্যুত্থান শুধু কি ঐ ভুয়া সংবিধান রক্ষার জন্য করেছিল মানুষ ? বিপ্লব বিজয়ীরা বুঝতে পারেনাই বলে তাদেরকে বার বার বোঝানোর চেষ্টা করা হয়েছিল কি না বিশেষজ্ঞদের পর্যায় থেকে ? তারা কি অগ্রহণযোগ্য ব্যক্তিত্ব ছিল ? মোটেই না । ইউনুস সাহেব কেন কথা শুনলেন না ? কারণ তিনিও একজন স্বার্থপর লোভী মানুষ । তিনিও তার আত্ম-কেন্দ্রীকতা, আত্মীয়-স্বজনদের প্রেম থেকে বের হয়ে দেশ প্রেমিক হতে পারেননাই । তা তিনি প্রমাণ করেছেন । তিনিও আপনাদের মত বিশ্বাসঘাতকদের সাথে হাত মিলিয়ে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন । তথাকথিত ডিপ-ষ্টেট এর চক্রান্ত গোটা জাতির ঘাড়ে চাপিয়েছেন - সেই ভুয়া সংবিধানের দোহাই দিয়ে । ইউনুস সরকার কি সংবিধান অনুযায়ী গঠিত হয়েছিল ? কোন বিধি বলে ? দেখাতে পারবেন ? তো ? ইউনুস সাহেবের ক্ষমতা গ্রহণতো তথাকথিত সংবিধান মেনে হয়নাই । তারতো উচিৎ ছিল সংবিধানকে ঐ দিনই ছুঁড়ে ফেলে তার বৈধ ক্ষমতা গ্রহণ করা, যা ঐ সময় বিজ্ঞজনেরা সবাই বলেছিলেন । কেন তিনি কারো কথা শুনলেন না ? তো ? বিশেষ অজ্ঞরা, বলবেন কি ? সংবিধানের কোন ধারা মোতাবেক ইউনুস সাহেবের সরকার ক্ষমতা নিয়েছিল ?

শুনুন বিশেষ অজ্ঞের দল, এই দেশের বেবাক মানুষ এত বোকা নয় । বর্তমানে তৃণমূলের একজন কৃষকও খুব ভালো করে বোঝেন যে, কতিপয় চোর-ডাকাত-চরিত্রহীনদের সম্মিলিত ডিপষ্টেট নামক কথিত চক্র বাংলাদেশের জনগণকে সম্মান না করে যা করল, হয়তো ভুলোমন এই জাতি সব মুখ বুঝে বরাবরের মতই মেনে নেবে । কিন্তু মনে রাখা দরকার, যে বিস্ফোরন এই সিষ্টেমের বিরুদ্ধে একবার এতটা প্রকাশ্যে ব্যাপকভাবে ঘটেছে , এই সিষ্টেম ভেংগে খুব দ্রুতই সঠিক কাজ না করা হলে এটা বার বার ঘটতে থাকবে । “সংবিধানের মার প্যাঁচ খাড়া করে জাতির বুকে গুলি চালিয়ে থামিয়ে দিবেন ? সেটাতো লেডি ফেরাউন সাইকো হাসিনা করে প্রমাণ করেছে যে, নতুন করে আবার গুলি খরচ করে কেউ তা আর রুখে দিতে পারবে না । হয়তো আরো বেশী মানুষ মরবে । কিন্তু সঠিক ঘটনা কোন না কোন এক প্রজন্ম ঠিকই ঘটাবে । সেদিন হয়তো আমাদের মত নিরিহ প্রজাতি এবং আপনাদের মত বিশ্বাসঘাতক মোনাফেক প্রজন্ম অধিকাংশই বেঁচে থাকব না ।

“সময়” অনেক মূল্যবান জলন্ত ইতিহাস । সেই “সময়” ঠিক সময়মত সঠিক কাজই করবে । আল্লাহ হাফেজ !!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.