নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরব

গহীনে রক্তক্ষরণ

ধার্মিক, সৎ, যোগ্য এবং মেধাবী তরুনদের আমি ছাত্র

গহীনে রক্তক্ষরণ › বিস্তারিত পোস্টঃ

বর্ষবরণ, মংগল শোভাযাত্রা, আনন্দ শোভাযাত্রা, বৈশাখী শোভাযাত্রা ! যে নামেই হোক, এর সাথে মুসলনাদের সম্পর্ক কি ?

১৩ ই এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৫

১লা বৈশাখ উৎসব বলে আজকাল যে পাশের দেশ থেকে আমদানী করা বর্ষবরণ নামক তাদের ধর্মীয় কালচারকে সার্বজনীন উৎসবের নামে শিরকী কালচার রূপে প্রবেশ করানো হয়েছে, এটা মুসিলম ব্যক্তি, পরিবার, সমাজ কবে বুঝবেন ? আর কতকাল অন্ধ থাকবেন ? বৈশাখ মাসের প্রথম তারিখে কি হত আমাদের দেশে ? সবাই কি ভুলে গেছেন, যারা বেঁচে আছেন ? চিরকাল আমাদের দেশে হালখাতা অনুষ্ঠান ব্যতিত আর কিছুই কি ছিল ? বলেন ? আর কিছুই কি ছিল ? বুকে হাত দিয়ে সবাই সত্যিটা বলেন । মোনাফেকী করবেন না । সবাই সোচ্চার হয়ে বলেন, কি ছিল এই দেশের মানুষের কালচার ?? আর ১৯৯০ এর দশক থেকে কি শুরু করেছে একদল ভ্রষ্ট-নষ্ট ছেলে মেয়েরা তথাকথিত মংগল শোভাযাত্রার নামে ? কেন তা প্রতিহত করেন নি মোনাফেক মুসলমানরা ??

তাই বলছি, শাসন ক্ষমতায় বসে চিরকাল আমাদের দেশের মোনাফেক শাসকরা ভারতের এই সংস্কৃতিক আগ্রাসনকে রোধ করেনাই । তাই বলে কি আপনি আমি মুসলিম হয়ে আমাদের মূল্যবোধ ধুলোয় লুটিয়ে দিব ? কোন যুক্তিতে ? সরকার কি আপনাকে আমাকে বাধ্য করেছে এই অনুষ্ঠান করতে ? না , করেনাই তো । তো ? কেন আপনি , আমি জেনে শুনে এই শিরকী কাফেলার সাথে একাত্মতা ঘোষণা করছি প্রতি বছর ? এই মোনাফেকীর শাস্তি কি আপনারা পান নি ? গত ১৬-১৭ বছর কি কোন শিক্ষা হয়নি আপনাদের ? ছি ! এতবড় বেক্কল জাতি আছে না কি এই গ্রহের আর কোথাও ? লজ্জা করে না ??

সূক্ষ্ম কৌশলে ভারতের দালালদের সহায়তায় ভারত বরাবর এই দেশে সাংস্কৃতিক আগ্রসন চালিয়ে আসছে আমাদের দেশেরই মোনাফেক গাদ্দারদের ঘাড়ের উপর পা রেখে, তথাকথিত সার্বজনীনতার লেবাস পরে ।

মুসলিম জাতি, সাবধান ! কোন দিবস পালন মুসলিমদের কাজ নয় । এসব অনুষ্ঠান তথাকথিত সামাজিক মিলন মেলার মোড়কে অথবা বিনোদনের নামে ক্রমান্বয়ে শিরকের দিকে ধাবিত করে । নিজেদের আইডেনটিটি বোঝার চেষ্টা করুন। আপনি নিজে বাঁচুন, আপনার পরিবারকে বাঁচান । এতকাল ভুল যা করার করেছেন, তার জন্য তওবা করুন । আর নয় । এসব অনুষ্ঠানে ভুল করেও আপনি নিজে যাবেন না, আপনার সন্তানকেও যেতে দিবেন না ।

আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.