| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এটি এমন এক ঐতিহাসিক দলিল । যা ধারাবহিকভাবে কয়েকটা পর্বে চলবে ইন শা আল্লাহ্ !!
========================================================
বাংলার, বিহার, উড়িষ্যা সহ সকল স্বাধীন রাজ্যের মুসলমানদের ইতিহাসের এ এক অমোঘ ঐতিহাসিক দলিল, যা এই দেশের অধিকাংশ মানুষকে ভুলিয়ে দেয়া হয়েছে গত ৫৫ বছর যাবৎ । আর সেই ভুলে যাওয়ার পরিণতিতে আমরা আজো এই স্বাধীন দেশে মেরুদন্ড সোজা করে দাঁড়াতে পারছি না । তরুণ প্রজন্মকে অনুরোধ করব, আপনারা সবাই এই ঐহিহাসিক দলিল ( যা পরবর্তীতে ভারত কর্তৃক তাদের উগ্র হিন্দুত্ববাদী থিংক ট্যাংকারদের মাধ্যমে বিকৃত করে বিভিন্ন প্রকাশনা হয়েছে সেগুলো ব্যতিত) আপনারা লাইব্রেরী-টু-লাইব্রেরী ঘুরে ঘুরে তল্লাশী করে পড়ুন । আমি আশা করি, আপনাদের কাছে পরিস্কার হবে, কেন এই শিরোনামে যা বলেছি, তা এত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে ?
সংক্ষেপে আজ এতটুকু ভুমিকা রেখে ধারাবাহিকটি শেষ করব, যাতে আপনাদের বুঝতে সহায়ক হয় এবং পরবর্তী ধারাবারিকগুলো পড়ার সময় ধৈর্যচ্যুতি না ঘটে ।
আমাদের ঘরে ঘরে ১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে বেঈমান, বিশ্বাসঘাতক মীরজাফরের হাত ধরে আসলে কি ঘটেছিল ? তার সেই গদ্দারীর পরিণতিতে যে ভারতবর্ষ বৃটিশদের হাতে তুলে দেয়া হয়ে হয়েছিল, তার দায় কি একমাত্র মীর জাফরের ? নাকি শুধুমাত্র তার একার ঘাড়ে চাঁপিয়ে দিয়ে গোটা ভারতের মুসলমানদের বেকুব বানাবার চেষ্টা করা হয়েছে ?
এ দিবসটিকে স্মরণ করে নতুন প্রজন্মকে জানিয়ে দিতে হবে, তাদের পুর্বপুরুষদের ইতিহাস, ঐতিহ্যকে বিকৃত করে কারা চিরকাল সত্যকে চাপা দিয়ে অখন্ড ভারতের নামে বর্তমান মুসলিম জাতির অস্তিত্বকে ভারত এবং পার্শবর্তী সকল স্বাধীন রাষ্ট্রগুলো থেকে মুছে ফেলার চক্রান্তে লিপ্ত হয়েছে ? সেই সাথে এটাও জানাতে হবে, এর দায় শুধু মাত্র মীর জাফরের ছিল না । মীর জাফরের সেই নাটক তৈরীর মাষ্টারমাইন্ড ছিল জগৎশেঠ, রায়দুর্লভরা । যারা তখন পর্দার আড়ালে কাজ করত । সেই তারাই ৬২% মুসলমানদের রক্তে পাওয়া ভারতের স্বাধীনতার ঘাড়ে চড়ে হায়দ্রাবাদ, ভোপাল, বাহাওয়ালপুর, জুনাগড়, খায়েরপুর সহ আরো অনেকগুলো স্বাধীন মুসলিম ষ্টেটগুলো হিন্দু নির্যাতনের নাটক সাজিয়ে তৎকালিন উচ্চবর্ণীয় হিন্দু পলিটিশিয়ানরা দখল করে আজ যে ভারত তৈরী করেছে এবং সেই ন্যারেটিভকে পুঁজি করে আজ যে হিন্দুত্ববাদী ভারতকে পৃথিবীর সামনে উন্মোচন করা হয়েছে, সেটা কিভাবে তারা সম্ভব করেছিল, তা বুঝতে সহায়ক হবে । বলে রাখা ভালো যে, এর জন্য দায়ি কিন্তু মুসলিম রাজ্যগুলোর সুলতানরাও । কেননা তারা তখন আল্লাহকে ভুলে গিয়ে তাদের পেশীশক্তিকে প্রাধান্য দিতে শুরু করেছিল । তাদের অহংকার, পরিবারের ভেতরের কলহ, ক্ষমতালোভী গাদ্দারদের প্রতিহত করতে না পারার দুর্বলতাকে ইতিহাসের দায় থেকে বাদ দেবার অবকাশ নেই ।
আজকে তাকিয়ে দেখুন, তাদেরই সেই মাষ্টারপ্ল্যানের অংশ বর্তমান উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্র ভারত । যা নিয়ে তারা একমাত্র তাদেরই ভুমি বলে প্রোপাগান্ডা ছড়িয়ে সারা পৃথিবীকে ইতিহাসের সত্য থেকে বিমুখ রাখছে । এটা এই জাতি ভুলে গিয়েছে বা অধিকাংশই জানে না বলে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রকি নিয়ে আজও ভারত নাক গলাচ্ছে বার বার । কিন্তু বার বার ঘুঘুকে ধান খেয়ে চলে যেতে দেয়া যাবে না ।
চলবে -----
©somewhere in net ltd.