নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরব

গহীনে রক্তক্ষরণ

ধার্মিক, সৎ, যোগ্য এবং মেধাবী তরুনদের আমি ছাত্র

গহীনে রক্তক্ষরণ › বিস্তারিত পোস্টঃ

৩৬ জুলাই কি হারিয়ে যাবে ইতিহাসের অতল গহবরে ?

০৮ ই জুলাই, ২০২৬ সকাল ১০:২২

না । হারিয়ে যাবে না । বরং আল্লাহর সাহায্যের উপর নির্ভরশীল হলে এবং ঐক্যবদ্ধ থেকে মেধাবী তরুণ সমাজ সঠিক পথে স্থির থাকতে পারলে ৮ই আগষ্ট’২৪-এ ছিনতাই করে নেয়া ৫ই আগষ্ট’২৪ এর বিজয়কে আবারও ফিরিয়ে আনা সম্ভব ।

মিথ্যাচার, ভুয়া ন্যরেটিভ তৈরী সহ ১৯৭১ এর মূল জাতীয় চেতনাকে বাইপাস করে আবারও ভারত+শেখ পরিববারের রচিত ভুয়া চেতনার সেই তামাদি বাণিজ্য খুব সূক্ষ্মভাবে প্রতিষ্ঠিত করার কাজ ধীর গতিতে চলছে । ভাবছেন, এসব বুঝবার মত লোক আর অবশিষ্ট নেই ? বহু চর্বিত চর্বন চলছে, যা দেখে-শুনে রীতিমত গা গুলোচ্ছে । বমি আসছে । ভাবছিলাম, এ নিয়ে কথা বলব না । কিন্তু না বলে পারলাম না ।
ছিনতাইকারী সকল চিহ্নিত গাদ্দাররা যদি মনে করে থাকেন আপনাদের কার্যকলাপের দিকে কারো নজর নেই, তাহলে ভুল করবেন । সেদিন ছাত্রদের ভুল বুঝিয়ে যেসব হাড় পাকা গাদ্দার একজোট হয়ে জনগণের অর্জনকে ছিনতাই করেছিলেন, তখন থেকেই সাধারণ মানুষ খুবই সজাগ থেকে সব কিছুই পর্যবেক্ষণ করছে । যার ফলাফল আপনাদের সামনে আছে । কিন্তু আপনাদের তৈরী কৌশুলী নিরংকুশকরণের ফাঁদে ফেলে যা করতে চাচ্ছেন, তা কতদূর সফল করতে পারবেন ? সেটাও জনগণ ভাবছে কিন্তু ।

ভেবেছেন ৮ তারিখে ছাত্রদের ক্ষমতার ভাগীদার বানিয়ে সফল হয়েছিলেন ? এখনো ক্ষমতার কাছাকাছি কিছু সুযোগীদের উপর ভরসা রাখবেন ? এটা ২০০৬ সাল নয় । ২০২৬ । আপনাদের বস্তা পঁচা রাজনীতি আর জেন-জি অথবা আলফা-জি এর মধ্যে টানা ২০ বছরের ব্যবধান রয়েছে ।

যারা অপরাধ করেই চলেছেন, তাদের জন্য অধমের পরামর্শঃ লজ্জার কিছু নেই । আল্লাহ্ শিরক ব্যতিত সকল গোনাহ্ ক্ষমা করেন । সুতরাং তওবা করে আলফা-জি এর কাছে রাষ্ট্রের দায়িত্ব দিয়ে সোজা জায়নামাযে চলে যাওয়ার প্রস্ততি নিবেন ? নাকি গাদ্দারীর শেষ পরিণতি পর্যন্ত অপেক্ষা করবেন, সিদ্ধান্ত আপনাদের ।

আল্লাহ ছাড় দেন । ছেড়ে দেন না । তার প্রমাণ ইরাণের কাছে আমেরিকা-ইরাইল সহ তাদের অনুসারী সকল শয়তানদের রূপ কিন্তু প্রকাশ হয়েছে ।হয়তো শয়তানদের অবকাশকাল পার হলে আবারও নতুন নাটক চলবে । কিন্তু সেই নাটক কি আবারও ফ্লপ হবে ? নাকি মার্কেট পেয়ে যাবে ? সেটা সময় বলে দেবে ।

আল্লাহ হাফেজ ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.