| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
না , বিষয়টা মোটেও তা নয় ।
মূলতঃ এই দেশের শাসন ক্ষমতা ক্ষমতাসীন দলের হাতে নেই । দেশটার উপর নিয়ন্ত্রণ মূলতঃ কোন রাজনৈতিক দলের হাতেই নেই । এই দেশে কোন বিরোধী দল বলেও কিচ্ছু নেই ।
সংবিধান ( যা ৫ই আগষ্ট জনগণ ডাষ্টবীনে ছুড়ে মেরেছিল ) অনুযায়ী এই রাষ্ট্রের ক্ষমতা এখনো সেই আবর্জনার হাতে রয়েছে, যেভাবে ঐ সংবিধান সাজিয়ে রেখেছে ।
৮-ই আগষ্ট যখন আসিফ নজরুল গং ছাত্রদের সেই সংবিধান নামক আবর্জনার মধ্যে ফেলে নাকানী চুবানী খাইয়ে সরকারের অংশ বানানোর নাটক করেছিল, তখনও হাসনাত, নাহিদ, সারজিস এর মেসেঞ্জার পাবলিকের জন্য ওপেন ছিল । সেই সুযোগে আমি অধম তাদেরকে সাবধান করে বলেছিলাম, “ তোমরা কেন এই ফাঁদে পা দিলে ?
আজ তোমাদের এই পরিণতি হত না । এনসিপি দল যেদিন গঠণ হয়েছিল, সেদিনই তোমাদের মৃত্যু হয়েছিল । এখনো যদি হুস থাকে, তাহলে তোমাদের বুঝতে হবে, জুলাই যোদ্ধাদের গায়ে আঁচড় কাটার সাহস কারো নেই । তাহলে বলবে, ওরা মারছে কাদেরকে ? ওরা মারছে তাদেরকে যারা ৮ তারিখে গাদ্দারদের পরামর্শে এনসিপি নামক একটা দুর্বল রাজনৈতিক দল গঠণ করেছিলে, তাদেরকে । কেননা চুপ্পুর অধীনে কোন জুলাই যোদ্ধারা অংশ গ্রহণ করতে পারে না । অতএব ফ্যাসিবাদী বন্দোবস্তে এনসিপিকে প্যাদানো ক্ষমতাসীনদের রাজনৈতিক অধিকার । আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করেছি ।
আর বিএনপিকে বলছি, আপনারা যতই হাসিনার মত ফ্যাসীবাদ হয়ে উঠতে চাননা কেন, তার এক গাছি লোমের সমানও হতে পারবেন না । আপনারা ক্ষমতায় আসার আগেও যেমন জনগণ থেকে বিচ্ছিন্ন ছিলেন, তেমনি দিনে দিনে আরো বিচ্ছিন্ন হয়ে আরো দুর্বল হবেন । আপনাদেরকে যারা আয়োজন করে নিরংকুশ করিয়ে বসিয়েছে, সেই তারা আপনাদের সাথে অভিনয় করছে । কিছুদিন হয়তোবা আপনাদেরকেও ফ্যাসিবাদী হয়ে উঠার জন্য এরকম টুকটাক অভিনয় করবে । তার পরে জিয়াউর রহমানের পরিণতি স্মরণ করিয়ে ইতিহাসের চাকা আবার ভারত+ শেখ পরিবারের রচিত ভুয়া ১৯৭১-এর আবর্জনার মধ্যে দাবিয়ে দেয়া হবে । এটাই বর্তমানে প্রকৃত রাষ্ট্র ক্ষমতার যারা পেছন দরজার শক্তি, তাদের মাষ্টার প্ল্যান । এই রাষ্ট্রের ক্ষমতার চেয়ারে থাকবে অবশ্যই কিছু আবর্জনা । কোন মেধাবী, যোগ্য, দক্ষ লোক এই রাষ্ট্র পরিচালনা করবে ? এত সাহস ? ইন্দিরা গান্ধীর হাত ধরে গত ৫৫ বছরের সাজানো এই সংসার কি এত সহজে ভাংগতে দেয়া যাবে ?
তবে মাষ্টার প্ল্যানারদের এই ”পেলান” এ দেশের তৃণমূল পর্যন্ত জনগণ এখন জানে । তারা হাটে-মাঠে-বাটে চায়ের দোকানে বসেও এই আলাপ করে । তাদের হুস নেই যে, এটা ২০০৮-০৯ সাল নয় । এটা ২০২৬ । এই দেশের মানুষ হয়তো আরো অনেক মরবে । কিন্তু কোন অবস্থাতেই ঐ কাপুরুষদের এই রাষ্ট্রকে আর ছিনতাই করতে দিবে না । এনসিপিকে মেরে কেবল এনসিপি বিলিন করতে পারবে, কিন্তু এই দেশের জুুলাই যোদ্ধাদের সবাইকে মেরে ফেলা এত সহজ হবে না । এ দেশের ছাত্র-জনতা আবার জেগে উঠবে । কোন অবস্থাতেই তাদের সেই দিবা স্বপ্ন বাস্তবায়ন হতে দিবে না ।
আল্লাহ আমাদের সহায় হবেন ইন শা আল্লাহ্ !!
©somewhere in net ltd.