নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরব

গহীনে রক্তক্ষরণ

ধার্মিক, সৎ, যোগ্য এবং মেধাবী তরুনদের আমি ছাত্র

গহীনে রক্তক্ষরণ › বিস্তারিত পোস্টঃ

প্রসংগ- “জুলাই যাদুঘর” নিয়ে জাতীয় অনুষ্ঠান”- এ যুগের ভাষায় বলি, “নাটক কম করেন পিও”

০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:৩৬

ভেবেছিলাম, আবু সাঈদের বুক পেতে গুলি খাওয়ার যে লাইভ ভিডিওটি জুলাই বিপ্লবকে সফল করেছিল, সেটা নিয়ে বিএনপি যে মোনাফেকী করছে, তা নিয়ে কিচ্ছু বলব না । কিন্তু মহামান্য রাষ্ট্রপতি যখন বললেন,” হাত জোড় করে ক্ষমা চেয়েছেন । সংশ্লিষ্ট মন্ত্রী বলেছেন, ভুল হয়ে গেছে “ । তখন আর স্থির থাকতে পারলামনা ।

বলতেই হচ্ছে “ নাটক কম করেন পিও” ।

মানুষকে এত বেকুব ভাবছেন কি করে ?

এটা কি ২০০৬ সাল জনাব ? এটা ২০২৬ । প্রত্যেক নাগরিকের হাতে আপনাদের ৫ মাসের মোনাফেকীর সকল ডকুমেন্ট্রী রয়েছে, এটা কি করে ভুলে যেতে বলছেন এ প্রজন্মকে ?

আপনারা জুলাই বিপ্লব নিয়ে যে প্রতারণা করছেন, সেটাতো প্রকাশ্যেই সংসদে দাঁড়িয়ে বলেছেন, “ জাতীয় ঐক্যমত্য কমিশনে যা করেছিলাম, সেটা ছিল অভিনয় । কেননা তখন নির্বাচন যাতে হয়, সে জন্য স্বাক্ষর করেছিলাম । কিন্তু এখন আমরা নিরংকুশ । আমরা সেটা মানতে বাধ্য নই । মানে ৭০% জনগনের রায়কে এক কথায় ছুঁড়ে ফেলে গাদ্দারীর সূচনা করেছেন । কি ভাবছেন ? আপনাদের সেই স্বীকারোক্তি কি দলিল হিসেবে মানুষের হাতে হাতে নেই ?

প্রকাশ্যে সাংবাদিকদের ক্যামেরার সামনে রিজওয়ানার সেই আওয়ামী বয়ানের ভাষায় বলা কথাগুলো কি মানুষ সেইভ করে রাখে নি ? ” আমরা জংগীবাদী গোষ্ঠীকে ক্ষমতায় আসতে দেই নি । ঠেকিয়ে দিয়েছি” ।

এই তথাকথিত জংগীবাদী নাটক কি জেন জি ৫ই আগষ্ট ফ্লপ করে দেয়নাই ? এটা কি দুনিয়ার কেউ এখন খায় ? ভারত কি ২ বছর কম চেষ্টা করেছে ? সেই নাটক কি কাউকে গেলাতে পেরেছে ?

এই যে আওয়ামী-ভারতীয় রাজনীতি আপনারা জিয়াউর রহমানের দলের ভেতরে প্রবেশ করিয়েছেন, এটাকে কি মনে করেন আপনারা ? জনগণ কিচ্ছু বোঝে না ? একজন চায়ের দোকানদার, একজন রিক্সাওয়ালাও আপনাদেরকে এমনভাবে চিনে ফেলেছে যে, তারাও বলেন, “নাটক কম করেন পিও । “

জানিনা বিএনপির এই মোনাফেকীর পরিণতি কিভাবে তাদেরকে বরণ করে নিতে হবে । হাসিনার চেয়েও বড় ফ্যাসিস্ট হতে পারবেন ?
আবারও বলি , “নাটক কম করেন পিও, এটা ২০০৬ সাল নয় । এটা ২০২৬ । ২০ বছর আগের রাজনীতি করে টিকে থাকবেন ? এত সোজা ?

শুধরাতে পারলে মংগল । না হলে বিএনপিরও ক্ষতি । দেশেরও ক্ষতি অনিবার্য ! আর ওরা বার বার এই ক্ষতি করে দেশটাকে ফ্যাসিস্ট আওয়ামীদের হাতে তুলে দিয়ে কাপুরুষের মত গর্তে প্রবেশ করে মাসোহারা খায় আওয়ামীদের কাছ থেকে । আবারও সেই দিকে যাবে ?
বার বার নেড়ে কি বেল তলায় যায় ? ১৯৭৫ এর ভুল ২০২৪ এর ৮ই আগষ্ট করলেও সম্ভবতঃ এই ভুল আর করবে না এই জাতি ।

অতএব নাটক ফাটক কম করেন পিও ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:৪৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমরা জংগীবাদী গোষ্ঠীকে ক্ষমতায় আসতে দেইনি । ঠেকিয়ে দিয়েছি” ।
.............................................................................................................
কথার সত্যতা আছে । আমরা আন্দোলন করেছি অন্যায় অত্যাচারী শাসক উৎখাত করে
ন্যায় প্রতিষ্ঠা করা । সেখানে পাকী বা তুরস্ক বা আফগানী অনুসারীরা লাফ ঝাঁপ করল কেন?
কেন এই সুযোগ নিয়ে জাতির আশা ইন্ট্রীম সরকার লুটপাট করে,
আমেরিকার গোলাম বানায়ে গেল ???

..................................................................................................................
জাতি এসবের হিসাব অবশ্যই নেবে, প্রকৃতি সময় নিয়ে প্রতিদান দেয় ???

১১ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১৪

গহীনে রক্তক্ষরণ বলেছেন: আপনার মন্তব্যটিতে কিছু দেশকে মেনশন করে এই দেশের কিছু মানুষকে ট্যাগ লাগাতে গিয়ে মূলতঃ নিজেই নিজেকে ছোট করেছেন । সমস্যা এটাই যে, তথাকথিত সেক্যুলার ঘরানার মানুষরা বুঝতেই পারেন না যে, আপনারা আসলে কতটা অযোগ্য বর্তমান দুনিয়ার সামনে । যে সব দেশের নামে ট্যাগ লাগিয়ে এই দেশের কিছু মানুষকে ছোট করতে চান এবং নিজেদের সুশীল বা উন্নত জাতের সেক্যুলার মনে করে গর্ববোধ করেন, সেইসব দেশ আপনাদের তুলনায় অনেক অনেক উচ্চ স্থানে চলে গিয়েছে বিশ্ব মানচিত্রে । যেখানে আজো আপনারা পড়ে আছেন স্রেফ ভারতের মত অসভ্য দেশের কৃতদাস হয়ে ( ব্যতিক্রম ব্যতিত) । কোন মানুষকে ছোট করে বড় হওয়া যায় না । যাদেরকে ছোট করছেন, তারা ঘুরে ফিরে আপনারই ঘরের লোক । যাদেরকে খুশী করার জন্য তাদেরকে নিয়ে ব্যাংগ করেন, সেই তারা কিন্তু আপনাদের বোকামী দেখে অলখে হাসে আর বলে, “ দেখেছ, কেমন গাধা ? নিজের দুই কান নিজেই ধরে দড়িটানাটানি খেলে ।” আপনার বিপক্ষে বিষোদগার করেছি বলে ভাবছেন ? মোটেই না । কেননা আপনি আমার ভাই । আপনাকে ভালোবাসি । সুস্থ্য হয়ে উঠুন, এই দোয়া করি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.