নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সজীবতা

সজীবতা › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছুটা জানতে চাই... একটু হেল্প করেন...

২৩ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:০৯

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের পড়াশুনার পরিবেশ কেমন? আজকে প্রথম আলো পত্রিকায় এদের ভর্তি বিজ্ঞপ্তি দেখলাম। কোন বিষয় চয়েস দিতে হবে? বাংলাদেশের টেক্সটাইল শিক্ষার ভবিষ্যৎ কেমন? কেউ জানলে প্লিস জনান।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৩২

কপালপোড়া বলেছেন: টেক্সটাইলে পইড়েন না ভাই। টেক্সটাইলের ভাল দিন আর নাই। সেই দিন শেষ। এখন টেক্সটাইলের সব সেকশন ই মোটামুটি সেচুরেটেড। প্রতিবছর হাজার হাজার স্টুডেন্ট বের হচ্ছে। কয়েকটা প্রাইভেট ভার্সিটি থেকেও বের হচ্ছে অনেক স্টুডেন্ট। আর রাজনৈতিক অস্থিরতার কারনে কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আগের মত বিদেশী কোম্পানীর অর্ডারও এখন আসেনা। বিদেশী বায়ার কমে যাওয়ায় আর কোটা পদ্ধতি উঠে যাওয়ায় টেক্সটাইল এখন আর অবস্থান হারাচ্ছে। আর ইন্ডাস্ট্রির পরিবেশও ভাল না। শুনেছি নতুন যারা চাকরিতে ঢুকছে তাদেরকে যৎসামান্য স্টার্টিং এ ঢুকানো হচ্ছে।

সব মিলে টেক্সটাইল এখন তার আগের অবস্থানে নেই। তবে এটা সত্য এক সময় এদেশে টেক্সটাইলের স্বর্ণযুগ ছিল।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৫৭

সজীবতা বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ ভাইজান

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৩৯

আমজামকাঠাল বলেছেন:
ভাই আগে চান্স পাও তারপর পোস্ট দাও ।

আর যদি চান্স পেয়ে যাও তাহলে টেক্সটাইল ট্রেডে আছে এমন কার সাথে কথা বল ।

যদি সরকারি টেক্সটাইলে চান্স পাও তবে চোখ বন্ধ করে ভরতি হও ।

সেশান জট আছে ।

তবে স্টারটিং এ প্রাইভেটের স্টুডেন্টদের চেয়ে অনেক ভাল অবস্থানে থাকে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা ।

তবে নিজের মনের কথা শোন ।

ম্যাথে ভাল হলে ইঞ্জিনিয়ারিং এ ট্রাই কর । বায়োলজি তে ভাল হলে মেডিকেল এ ।

ডাক্তার আর ইঞ্জিনিয়ারিং হতেই হবে এমন কোন কথা নাই ।


বিভিন্ন কারনে বরং আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পক্ষে ।

সবাইকে খুশি করার চিন্তা ভুলেও করোনা ।

ভাব । ভেবে এক নৌকায় পা রাখ ।

সফলতা কামনা করি ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:২৩

সজীবতা বলেছেন: অনেক ভাল বলেছেন ভাইয়া আপনার কথা মনে রাখব

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১:০৯

আমি নবীন বলেছেন: Energy crisis না হলে বলতাম টেক্সটাইল-এ পড়তে পারেন। কিন্তু এখন সেকথা বলতে পারছি না।
তবে একটা কথা বলতে পারি বেকার থাকতে হবে না। আর আপনি যদি পরিশ্রমী হন তাহলে ভালই বেতন পাবেন আশা করা যায়।
অর্ডার নাই কথাটা মানতে পারছি না।
কেউ সাহস করে অর্ডার নিতে পারছে না কারন order complit করতে পারবে কিনা তাই নিয়ে হিমশিম।

৫| ২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৩

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: আমি টেক্সটাইল এ পরতেছি। এই লিঙ্ক টা দেখঃ
http://bappibutex.blogspot.com/2013/12/blog-post_11.html
আর সবার জন্য বলি, না জেনে কিছু বইলেন না রে ভাই...
আর এই পেজ টাও দেখতে পারঃ https://www.facebook.com/BUTex.Bappi.Page
https://www.facebook.com/butex.admission.test

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.