নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানুষ , মুক্ত সমাজ, মুক্ত পৃথিবী; মুক্তিই জীবনের চূড়ান্ত লক্ষ্য ।

সালমান মাহফুজ

সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।

সালমান মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

মালিক (গল্প)

০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪০

মধ্য দুপুর । সাইকেলে চেপে বাজার থেকে বাড়ি ফিরছি । সূর্যের প্রখরতা এত বেশি যে, মাঝপথে বিকট শব্দ করে টায়ার ফেটে গেল । কী আর করার , পায়ে হেঁটে যাত্রা আরম্ভ করলাম ।

বেশ হইচই শুনা যাচ্ছে সুপারি বাগানের ওপাশের রাস্তায় । কিছু লোক বেশ উৎসাহ নিয়ে ছুটে যাচ্ছে সেদিকে । আমিও তাদের সঙ্গে যোগ দিলাম । অনেক লোক ভিড় করে আছে । পরিচিত একজনকে ডেকে বললাম যে মূল ঘটনা কী । স্পষ্ট করে কিছু বলতে পারছে না । ভিড় ঠেলে আরেকটু আগালাম ।

এবার স্পষ্ট দেখতে পাচ্ছি, রিকশাচালক বকুলের শার্টের কলার চেপে একজন দু'গালে বেশ জোরে জোরে চড় কষাচ্ছে আর বলছে, 'বল্‌ হালা, আর অন্যের জিনিষের উপর হাত দিবি । বল্‌ অজাতের বাইচ্ছা, বল্‌ ।' মাঝে মধ্যে দু-একজন পিছন থেকে লাথি তো মারছেই । চুপ করে আছে বকুল । এ সময়টায় বকুল পৃথিবীর নিরীহতম প্রাণী । আর যারা তাকে পেটাচ্ছে, তারা যে কী পরিমাণ মজা পাচ্ছে— সেটা ওদের পেটানোর মাত্রা দেখেই বুঝা যাচ্ছে । চোর পেটানোর মজাটাই আলাদা ! আর এই দৃশ্যটা দেখার মজাও কোনাংশে কম নয় !

কী চুরি করেছে বকুল ? পাশে তো একটা পাকা সুপারির টাঙা ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না । তবে কি এই এক টাঙা সুপারির জন্যই বকুল এখন এতগুলো লোকের মহা-আনন্দের খোরাক ? লাথি, চড়, ঘুষির পরিমাণ বেড়েই চলছে । যেভাবেই হোক, এসব চুরি-চুত্তামি উৎখাত করে সমাজটাকে পরিচ্ছন্ন রাখা চাই । কেউ বলছে কোরানের আইন অনুযায়ী হাত কেটে দিতে । কেউ বলছে চোখ খুলে ফেলতে । আবার কেউ বলছে যার জিনিষ সেই রায় দিবে ।

দশ মিনিট পর সম্পদের মালিক রইসুল আসলো । ততক্ষণে বকুলকে বেঁধে ফেলা হয়েছে । অগ্নিবর্ণ চোখে বকুলের দিকে তাকিয়ে আছে রইসুল । মনে হয় এক্ষুনি গিলে খাবে । হঠাৎ বুকের মধ্য একটা ঘুষি বসিয়ে দিলো । তারপর একটানা লাথি । এমন সময় পাকা দাঁড়িতে হাত বুলাতে বুলাতে মুরব্বি কাশেম বলে উঠল, ‘আরা মিয়া, এসব কিল ঘুষি এগো কাছে পানিভাত । দরকার সোজা চোখ খুলে নেয়া । অন্যের হকের প্রতি এত লোভ অইত ক্যান ।’

না, সেদিন বকুলের চোখ খোলা হয় নি ঠিকই ; কিন্তু ন্যায় প্রতিষ্ঠার যে মহৎ প্রচেষ্টা চলেছে— সেটা শুধু বকুলের মত মানুষের উপরেই সম্ভব । কেননা, এর কিছুদিন পর মালিক রইসুল ক্ষেত-মজুর মানিকের সদ্য বিবাহিতা স্ত্রীর সঙ্গে জোর-পূর্বক সঙ্গম করে, কোন এক শক্তির দ্বারা অক্ষত অবস্থায় ঘরে ফিরে স্ত্রীর পাশে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে । কী সেই শক্তি, সেটা তো সজ্ঞান প্রতিটা মানুষরই জানা ।






মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩১

অদৃশ্য বলেছেন: লিখাটি চমৎকার... আপনার এই লিখাতে ভাবনার অনেক খোরাক... আশাকরবো সামনে লিখালিখিতে আরও নিয়মিত হবেন... আমাদের চমৎকার সব গল্প উপহার দেবেন...


শুভকামনা...

০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২০

সালমান মাহফুজ বলেছেন: মতামতের জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন । আপনার প্রত্যাশা পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা করব ।

২| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৩

তুষার কাব্য বলেছেন: হয়ত এমন ই হয় নাম না জানা বকুল মানিকের ভাগ্যে...আর রইসুল রা রয়ে যায় ধরা ছোওয়ার বাইরে..

০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২৩

সালমান মাহফুজ বলেছেন: ঠিক ধরতে পেরেছেন তুষার ভাই ।

মতামতের জন্য আন্তরিক ধন্যবাদ ।

৩| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২০

আমিনুর রহমান বলেছেন:




সহজ করে লিখে অনেক বক্তব্য রেখে যাওয়া !


অসাধারণ +

০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:২৫

সালমান মাহফুজ বলেছেন: মতামতের জন্য আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানবেন @আমিন ভাই

৪| ০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

কলমের কালি শেষ বলেছেন: :( :( দঃখজনক । বিচার শুধু নিম্নশ্রেনীদের জন্য ।

সহজ ভাষায় সুন্দর লেখা ।

০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:২৮

সালমান মাহফুজ বলেছেন: হুম । উচ্চবিত্ত কর্তৃক শাসিত সমাজে এটাকেই তো সবাই স্বাভাবিক নেয় ।

মতামতের জন্য আন্তরিক ধন্যবাদ । অনেক অনেক শুভ কামনা রইল ।

৫| ০৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:৪২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বিচারের বাণী বড়লোকের বেলায় নীরবে কাঁদ,গরীবের বেলা সরব শুধু।.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.