নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানুষ , মুক্ত সমাজ, মুক্ত পৃথিবী; মুক্তিই জীবনের চূড়ান্ত লক্ষ্য ।

সালমান মাহফুজ

সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।

সালমান মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

সেই স্বপ্ন

১০ ই এপ্রিল, ২০২৬ রাত ১:০৪

দুঃখের দহনে দগ্ধ সেই স্বপ্ন
আজো চুপ করে বসে থাকে
ধূসর মেঘের পাশে—
হিম হাওয়ার ডানায় চড়ে
আমি ছুটে যাই তার কাছে;
শোকার্ত কণ্ঠে জিজ্ঞেস করি—
স্বপ্ন, তুমি কি এখনো অহংকারী চাঁদের উলঙ্গ বুকে
কান পেতে শুনতে পাও
সুতীব্র চিৎকার?

কারারুদ্ধ বন্দির মতন লৌহ শিক ধরে
সে উঠে দাঁড়ায়; দুই ফোঁটা অশ্রু ফেলে
নিঃশব্দে লুকিয়ে যায় মেঘের ভিতর !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.