নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানুষ , মুক্ত সমাজ, মুক্ত পৃথিবী; মুক্তিই জীবনের চূড়ান্ত লক্ষ্য ।

সালমান মাহফুজ

সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।

সালমান মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

কলম, স্তব্ধতা ভেঙে গর্জে ওঠো

১২ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৫৫

সকালবেলার চকচকে সোনামাখা রোদ
আমার হৃদয়ে আজ আর জাগায় না শিহরণ;
প্রিয়ার নরম গালে চুম্বন করলে ঝলসে যায় দু’ঠোঁট;
সদ্য ফোটা হাসনাহেনা হাতে নিয়ে শুঁকে দেখি বারুদের গন্ধ !
কেঁপে ওঠে বুক, অগ্নিময় হয় রক্ত !

আমি বুঝে গেছি
বুকে আমার দ্রোহের দাবানল;
আমি বুঝে গেছি
সামনে আমার শত্রু-হননের সুতীব্র উল্লাস;
আমি বুঝে গেছি
আমার কলমের আঘাতে চূর্ণ-বিচূর্ণ হবে
পুঁজিপতি দানবের অভ্রভেদী অট্টলিকা;
আমি বুঝে গেছি
ক্ষুধার্ত শিশুর আর্তনাদ অচিরেই সশব্দ হাসিতে রূপ নিবে !

কলম, স্তব্ধতা ভেঙে গর্জে ওঠো, বর্শা হয়ে আঘাত হানো দানবের বুকে !
কলম, তোমার কালি হতে জন্ম নিক কিছু বিধ্বংসী কবিতা—
যার প্রতিটি পঙ্‌ক্তি হয়ে উঠুক এক-একটি আগ্নেয়াস্ত্র,
প্রতিটি শব্দ হয়ে উঠুক এক-একটি বুলেট !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.