| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সালমান মাহফুজ
সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।
ক্ষুধার্ত নেকড়ের মত মাংসাশী দাঁত দিয়ে
ভালোবাসা ছিন্নভিন্ন করেছে আমাকে;
কখনো বা বিষাক্ত সর্পের মত
দংশনে দংশনে বিবর্ণ করে দিয়েছে রক্ত -
তবুও আমি ভালোবাসতে চাই !
কেবল ভালোবাসার জন্য
জীবন আমার দুঃস্বপ্নের চোরাবালি,
হৃদয়ে নিঃসঙ্গতার তপ্ত মরু,
দু'চোখে দুঃসহ দুঃস্মৃতির অবিরাম বৃষ্টি -
তবুও আমি ভালোবাসতে চাই !
আমি জানি না, ভালোবাসার কাছে কেন আমি এত অসহায় !
©somewhere in net ltd.