| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সালমান মাহফুজ
সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।
আমি আর কোনো চিৎকার করব না—
নিঃশব্দেই সয়ে যাব সব ...
তোর সেই অভিমানী জানলা দিয়ে
এখনো কি উঁকি দেয় লাল দুটি নেশাখুরী চোখ
এখনো কি সেই নিষিদ্ধ বাগিছায়
উড়ে বেড়ায় হলদে প্রজাপতিটা—
আমি এসবের কিছুই জানতে চাচ্ছি না
জানতে চাইব না আর কখনো !
মেঘের আলমারিতে ঠিকঠাক
গুছিয়ে রেখেছি তোর দেয়া সব বেদনা
আক্রোশের আলপিন দিয়ে নীরবে নীরবে
প্রতিরাতে ছিদ্র করি মৃত প্রেমের শরীর
আর সোনায় মোড়ানো স্বপ্নগুলি
জানি না কখন ছিনতাই হয়ে গেছে !
না না— আমি আর কোন চিৎকার করব না—
নিঃশব্দেই সয়ে যাব সব...
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৩২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
......................................................
বুকের গভীরে জমে থাকা সেই জমাট বরফ
এবার গলতে শুরু করুক ক্ষমার উষ্ণতায়,
ছিনতাই হওয়া স্বপ্নের ধ্বংসস্তূপ সরিয়ে
নতুন কোনো বীজ বুনে দেবো বিশ্বাসের আঙিনায়।