| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সালমান মাহফুজ
সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।
১.
চাঁদের আলিঙ্গন ছিন্ন করে গুমোট আন্ধারে মেডিটেশনে মগ্ন বোবা মেঘমালার প্রতি আমার আর কোনো জিজ্ঞাসা নেই । আক্ষেপ নেই । অভিযোগও নেই । যাক, ঢুকে যাক । প্রেম এবং রোমাঞ্চের প্রিয় পদ্যগুলো সব অনুভূতির ব্ল্যাকহোলে ক্রমশ ঢুকে যাক ।
২.
এবং আমাদের ঠোঁটে ঠোঁটে লেগে থাকা ত্যানাপ্যাঁচানো আবেগী পঙক্তিগুলিও খসে যাক । ঠিক চৈতালী বিকেলের মরা পাতাদের মত ।
৩.
আজাইরা সব তামাশার দোলনায় সাইকেডেলিক রিদমে দুলতে দুলতে আমরা বরং একটা ম্যাজিক্যাল দুনিয়া বানিয়ে ফেললেই তো সব ল্যাঠা চুকে যায়।
©somewhere in net ltd.