| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সালমান মাহফুজ
সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।
আমি তো এমন জীবন চাই নি;
যেখানে শুধু স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকা
আকাশে তাকালে, ছোট বড় সব আকাঙ্ক্ষা
সাদা মেঘের কাফনে ঢাকা!
যেখানে সকাল হলে, তাজা রৌদ্রের ভিতর
তোমার হাস্যোজ্জ্বল মুখের বদলে দেখি,
একটা পাতাঝরা বিরহী বৃক্ষের ছায়া;
সন্ধ্যাকালীন বৃষ্টি নামলে, যেখানে বুকের মাটি খুঁড়ে
জেগে উঠে প্রাগৈতিহাসিক মায়া–
অচেনা অরণ্যের পথ ধরে
সরীসৃপের মত এঁকেবেঁকে চলে যায়
চিরচেনা সেই নিজস্ব নির্জন নদী!
আমি তো এমন জীবন চাই নি;
যেখানে জলের টানে ভাসা যায়
তোমার পানে চেয়ে বাঁচা যায়, মরা যায়;
কিন্তু মায়ের গর্ভে আর কখনো ফেরা যায় না!
©somewhere in net ltd.