| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সালমান মাহফুজ
সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।
নাগরিক ভালোবাসার দেয়াল ঘেঁষে
যে বৃক্ষ স্বপ্নের ডালপালা মেলতে চায়
তাকে মাথা উঁচু করে দাঁড়াতে দাও ।
তার শিকড়ে পুঁতে দাও হৃদয়ে যত রাখা আছে
কষ্টের কার্বন, সে নির্দ্বিধায় হজম করে নিবে
ভোর হলে টুপটাপ শিশিরে ভুলিয়ে দিবে
বিগত রাত্রির পাপ; বাকলে লিখে রাখো
দু'চারটে ধূসর অক্ষর কিংবা প্রিয় কোনো নাম
সে ভুলবে না, আমাদের হৃদয়ের গোপন ক্ষতের মত
বহুদিন স্তব্ধতায় আষ্টেপিষ্টে জড়িয়ে রাখবে;
তার পাতায় পাতায় মিশিয়ে দাও সব লজ্জার রঙ
সন্ধ্যা এলে বিবর্ণ মাটির তলে একে একে সব গুঁজে দিবে ।
নাগরিক ভালোবাসার চুলায়
যে বৃক্ষ স্মৃতির লাকড়ি হয়ে জ্বলতে চায়
তাকে ইচ্ছেমতো জ্বলতে দাও, পুড়তে দাও
জ্বলেপুড়ে একদিন সে প্রতিটা প্রেমহীন প্রাণে
বেঁচে থাকার নতুন উত্তাপ এনে দিবে ।
©somewhere in net ltd.