| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সালমান মাহফুজ
সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।
আমি ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছি আমার ভেতর
হৃৎপিণ্ডে বসে বিন্দু বিন্দু হিসাব কষে পোড়া রক্ত
মগজের অন্ধকারে মারা খাচ্ছে বিবেক, মারা খাক
প্রেম-প্রীতি, গুহামানবের আদিম আবদার
আর স্বপ্নের যাত্রাপথে টলমলরত মাতালের ঝাঁক
উড়ে উড়ে যে যার নিজস্ব গন্তব্যে ফিরে যাক,
বাকীসব পড়ে থাক্ মাটির ঘনিষ্ঠতায়
বাদামের খোসার মতন ।
আমি ক্রমশ নিঃশেষ হয়ে যাচ্ছি নিজস্ব ভগ্নাংশের ভেতর
অথচ আমি চেয়েছিলাম তাকে
সর্বস্বের বিনিময়ে শুধু তাকে ।
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।