নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানুষ , মুক্ত সমাজ, মুক্ত পৃথিবী; মুক্তিই জীবনের চূড়ান্ত লক্ষ্য ।

সালমান মাহফুজ

সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।

সালমান মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

বাঁচতে হলে, বাঁচাতে চাইলে

১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪২

মারো, নইলে মারা খাবে
একে একে সরে যাবে
সব ছায়া, সমস্ত আশ্রয় ।
আমি চাই নি কখনো
আমি চাই না এখনো
মধ্যপথে চাকাহীন গাড়ি হয়ে
নিঃশব্দে দাঁড়িয়ে থাকুক জীবন
কিংবা কাকতাড়ুয়ার মত
রোদের চাবুক মুখ বুজে
সয়ে যাও, মেনে নাও ।
তাই বলছি, মারো
মেরে ফাটিয়ে দাও
আঘাতে প্রতিঘাতে রক্ত ঝরাও !

বুকে জিভে ঠোঁটে বারুদ জমাও
ওসব ইশ্তেহার, কাগজের জঞ্জাল
ছুঁড়ে ফেলে হাতের আঘাতে
একটা বিস্ফোরণ যদি না হয়
জীবনে উত্তাপ আসবে না
মহাজাগতিক অন্ধকার সাঁতরে
পৃথিবীর কোলে ফিরবে না আলো ।

কারা, ওরা কারা আকাশে আকাশে
বড় বড় স্বপ্নের ফানুস ওড়ায় ?
কারা স্ব স্ব জীবনকে পদতলে মাড়িয়ে
মৃত কবির কঙ্কালে খোঁজে জীবন-
নীল ধোঁয়ার জাল পেতে আটকাতে চায়
বিষাদের কালসাপ, ফোঁস ফোঁস ছোবলে
কালো হয়ে যায় ফুসফুসের লালিমা !
ওরা কারা ? কোন মায়ের ছেলেরা ?
আমি চিনি না, আমি জানি না !

শুধু জানি, এইটুকু জানি :
বাঁচতে হলে, বাঁচাতে চাইলে
মারতে হয়, মরতে হয় ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.