নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানুষ , মুক্ত সমাজ, মুক্ত পৃথিবী; মুক্তিই জীবনের চূড়ান্ত লক্ষ্য ।

সালমান মাহফুজ

সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।

সালমান মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

গুচ্ছ গুচ্ছ অগ্নিফুল

১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪৩

তোমাদের সমস্ত আরামের দামে
আজো আমরা কিনতে পারে নি
একজোড়া সুখের পায়রা
এত ঘাম, এত এত রক্তের বিনিময়ে এতকাল ধরে
শুধু ক্ষুধার আগুন জ্বেলেছি, আর নিভিয়ে দিছি
বেঁচে থাকার উত্তাপ; সত্যি বলছি—
তোমাদের পুষ্পশয্যার তলে
দু-চারটা ঘৃণার গ্রেনেড
পুঁতে রাখতে ইচ্ছে করছে খুব !

না, না— আজ আর তোমাদের প্রতি ঘৃণা নয়
ঘৃণার পরিবর্তে ছড়িয়ে পড়ুক ক্রোধ
আজ বিপ্লবের বন্দুকনল হতে নির্গত গুচ্ছ গুচ্ছ অগ্নিফুলে
বিশুদ্ধ হোক তোমাদের বিনষ্ট বুর্জোয়া মূল্যবোধ !

০১/০৯/২০১৭

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.