| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সালমান মাহফুজ
সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।
জলজ ঘাসের মঞ্চে ডানা ঝেড়ে নাচতে থাকা
লাল লাল প্রজাপতিগুচ্ছ তোকে ভুলে গেছে ।
গোধূলির প্রস্থানে বাবুই পাখির ঝরে পড়া নীড়
ইলেক্ট্রিক জ্যোৎস্নায় প্রকম্পিত ঝড়ো সন্ধ্যা
এমনকি, সূর্যময়ী সকালের গাছতলায়
আলোছায়ার ঝিলমিল প্রিয় ঢেউগুলি
এরা কেউ তোকে মনে রাখে নি,
যে যার নিজস্ব নিয়মে সবাই ভুলে গেছে ।
ছেলেবেলা— মায়ের ভাতমাখানো হাতে
দাঁত বসানো আমার ছেলেবেলা
নষ্ট অন্ধকারে শুয়ে থাকা জীর্ণ পাতাগুলো
তোকে মনে রেখেছে, কালো জলের স্রোতে
ভেসে আসা রক্তচোষা জোঁক তোকে মনে রেখেছে !
ছেলেবেলা— অধরা চাঁদের দিকে
হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকা আমার ছেলেবেলা
চাবুকপেটার শব্দের মতন কবর ফেটে
বেরিয়ে আসা বীভৎস কঙ্কালটা
তোকে আজো তাড়া করে বেড়ায় !
©somewhere in net ltd.