| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সালমান মাহফুজ
সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।
মাংসের উত্তাপে গলে গলে ঝরে পড়ছে আজকের এই কুকুরীয় রাত— অথচ তুমি বরফকুচিগুলা নিজের গায়ে না মেখে খালি বেকুবের মত দেয়ালের গায়ে ছিটাচ্ছ, জলকামী শুকনা ঠোঁটের দংশনে অযথা নির্বিষ বাতাসটাকে বিষাচ্ছ, মানবীয় ফণা তুলে ঘামছাটা জিভের শূলে জীবনটাকে ঝুলিয়ে রাত্রিটাকে করে তুলেছ জান্তব ।
বেটোফেনের সিম্পনি বাজিয়ে কিংবা যাতনার কলিং বেল টিপাটিপিতে এখন আর কাজ নেই— রেঁনেসার সমস্ত আলোর শেকল ছিঁড়েবিড়ে আমি ঢুকে গেছি অন্ধকারমগ্ন ঈশ্বরের অন্তর্বাসে !
১৮/৬/২০১৭
©somewhere in net ltd.