নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানুষ , মুক্ত সমাজ, মুক্ত পৃথিবী; মুক্তিই জীবনের চূড়ান্ত লক্ষ্য ।

সালমান মাহফুজ

সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।

সালমান মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

নদী কারো ব্যক্তিগত নয়

২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৮

আমি সেই ছবি–
যা কখনো তোমার ব্যক্তিগত অ্যালবামে
ঠাঁই পায় নি; তবু তুমি এসেছিলে স্বপ্নে
বসেছিলে পাশাপাশি, লাল গোলাপের পাপড়ির মত
তোমার লিপেস্টিকমাখানো ঠোঁটে
কিছু কথা ফুটেছিল অত্যন্ত গোপনে
যা এখন আর আমার মনে নেই!
অতঃপর তুমি মেঘের জানলায় দৃষ্টি রেখে
এক হাতে চেপে ধরেছিলে আমার করুন হাত
তোমার অন্যহাতে স্মার্টফোন ; দাঁড়িয়ে বললে–
'এবার একটা সেলফি হয়ে যাক'
অদূরেই দাঁড়িয়েছিল তোমার বাবা!

আমার মনে পড়ে গেল–
শৈশবে স্বপ্নের ভিতর একটা নদী
আমাকে একান্ত সময় দিবে বলে কথা দিয়েছিল;
আমি জানি, তুমি সেই নদী নও
আমি এও জানি, নদী কারো ব্যক্তিগত নয়
তবু আমি চাই, খুব গোপনে
তুমি বুকের ভিতর বয়ে যাও
আমি শুধু চাই, তুমি একান্তই আমার হও!

১৪/০৩/২০২৩

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.