নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবারের চার ভাই-বোনদের মধ্যে কনিষ্ঠতম হবার কারনে কিছুটা স্বেচ্ছাচারী । তবে অধিক আদরে নষ্ট নই। একটি সুখী পরিবার এ জন্মগ্রহন করার সুবাদে চেহারার মধ্যে বরাবরই একটা সুখী সুখী ভাব থাকে ।খুব মিশুক হলেও কাছের মানুষ হাতেগোনা কয়েকজন। তাদের যন্ত্রনার কারন হই সব...

সামি রোহিত

সামি রোহিত

সামি রোহিত › বিস্তারিত পোস্টঃ

ভাওয়াইয়া গান; বাংলার আঞ্চলিক সম্পদ

০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৮

ভাওয়াইয়া বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রচলিত এক প্রকার পল্লীগীতি। মূলত রংপুর এলাকার প্রত্যন্ত জনপদে এ গানের সৃষ্টি ও চর্চা রয়েছে। এসকল গানের বৈশিষ্ট্য হচ্ছে এ গানগুলোতে স্থানীয় সংস্কৃতি, জনপদের জীবনযাত্রা, তাদের কর্মক্ষেত্র, পারিবারিক ঘটনাবলী ইত্যাদির সার্থক প্রয়োগ ঘটেছে। যেমনঃ গরুর গাড়ি চালক বা গাড়িয়ালকে উদ্দেশ্য করে বলছে -
“ ওকি গাড়িয়াল ভাই, আস্তে বোলাও গাড়ি,
আরেক নজর দেখিবার নাও মুই দয়ার বাপের বাড়িরে গাড়িয়াল। ”
আবার রংপুরের ঐতিহ্যবাহী চিড়িয়াখানা নিয়েঃ
“ নিয়া ভাই একনা কতা কবার চাও,
অংপুর মুই যাবার চাও,
চিড়িয়াখানা দেখিয়া আনু হয়।”
উৎপত্তি
ভাওয়াইয়া গানের আকরভূমি রংপুর। বাংলাদেশের উত্তরাঞ্চলের নদী-নালা কম থাকায় গরুর গাড়িতে চলাচলের প্রচলন ছিল। আর গরুর গাড়ির গাড়োয়ান রাত্রে গাড়ি চলাবস্থায় বিরহ ভাবাবেগে কাতর হয়ে আপন মনে গান ধরে। উঁচু-নিচু রাস্তায় গাড়ির চাকা পড়লে তার গানের সুরে আধো-ভাঙ্গা বা ভাঁজ পড়ে। এই রকম সুরে ভাঙ্গা বা ভাঁজ পড়া গীতরীতিই 'ভাওয়াইয়া' গানে লক্ষণীয়। প্রেম-বিয়োগে উদ্বেলিত গলার স্বর জড়িয়ে যেরকম হয়, সেরকম একটা সুরের ভাঁজ উঁচু স্বর হতে ক্রমশঃ নীচের দিকে নেমে আসে। সুরে ভাঁজ পড়া ভাওয়াইয়া গানের স্বকীয় বৈশিষ্ট্য।
উৎসব-অনুষ্ঠান
মাটির গান হিসেবে ব্যাপক পরিচিতি রয়েছে ভাওয়াইয়া গানের। সেখানেও পিঠে-পুলির উৎসবেও এ গানের প্রভাব পড়েছে। তেমনি একটি হলোঃ-
“ মনটাই মোর পিঠা খাবার চাই ”
তথ্যসূত্র
• দৈনিক ইত্তেফাক, বিনোদন প্রতিদিন, মুদ্রিত সংস্করণ, ২৩ জানুয়ারি, ২০১২ইং, পৃষ্ঠা নং-১৩
• দৈনিক ইত্তেফাক, মুদ্রিত সংস্করণ, পৌষ এলো গো পৌষ, নগর সংস্কৃতি, ৭ জানুয়ারী, ২০১২ইং, পৃষ্ঠা-২৪

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.