নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

পাখি মন

১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ আসলে কত বিচিত্রভাবে বাঁচে। কেউ উৎসবের ভিড়ে নিজেকে হারিয়ে কেউ আবার নিঃসঙ্গতার আবরণে নিজেকে আড়াল করে।

পাখিটা জীবনের অনেকটা পথ নিজের চারপাশে অদৃশ্য কিছু দেয়াল তুলে কাটিয়েছে। কষ্ট থেকে বাঁচতে, ভাঙনের ভয় এড়াতে, প্রত্যাশার দহন থেকে নিজেকে দূরে রাখতে। কিন্তু একসময় সে বুঝেছে, দেয়াল মানুষকে নিরাপদ রাখলেও মুক্তি দেয় না কঠোর ভিড়ে বন্দী বানিয়ে রাখে, সেই বন্দি জীবন কেটে যেতে যেতে একদিন প্রেম আসে। বহুদিন বন্ধ থাকা একটি ঘরের জানালা যেভাবে হঠাৎ খুলে যায়, ভেতরে ঢুকে পড়ে নির্মল ঠান্ডা বাতাস।

প্রেম এসে পাখিটার হৃদয়ে জমে থাকা পুরোনো স্মৃতিগুলোকে জাগিয়ে তোলে। কিছু আনন্দ, কিছু বেদনা, কিছু হারিয়ে যাওয়া বিকেল, কিছু অসমাপ্ত স্বপ্ন। প্রথমে পাখিটা ভয় পেয়েছিল। কারণ প্রেম শুধু সুখের নয়, প্রেম নিজের গভীরতম সত্যের মুখোমুখি হওয়ারও নাম তবে প্রেমের স্পর্শ ছিল কোমল শান্তির।
সেই স্পর্শে পাখিটা যেন এক নতুন আরশিনগরের সন্ধান পায়। সেখানে কোনো ভান নেই, কোনো মুখোশ নেই। আছে শুধু দুটি চোখ, আর তাদের মধ্যকার নিঃশব্দ বোঝাপড়া।

পাখিটার চাওয়া কখনো খুব বেশি ছিল না। বিশাল আকাশ দরকার নেই, অগণিত নক্ষত্রও একদম চায়নি সে। সে শুধু চেয়েছিল এমন একটি হাত, যার পাশে তার ক্লান্ত ডানাগুলো কিছুক্ষণ বিশ্রাম নিতে পারে।

কিছু মানুষ মৌখিক ভদ্রতা করতেই ভালোবাসে সঙ্গে কিছু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, রাতের গভীরে স্মৃতিরা ফিরে আসে। খুলে যায় বহুদিনের বন্ধ দরজা। ধুলো জমা সিন্দুক থেকে বেরিয়ে আসে গোপন কথা, অব্যক্ত অনুভূতি, অসমাপ্ত গল্প। তখন পাখিটার চোখ ভিজে ওঠে। সে ব্যাকুল হয়ে কাঁদে।

খুব ভোরে পাখিটা আবার আকাশের দিকে তাকায়। দূরে আলোর রেখা ফুটে উঠতে শুরু করেছে। পৃথিবী নতুন দিনের জন্য প্রস্তুত হচ্ছে।
পাখিটা তখন দীর্ঘশ্বাস ফেলে আর ভাবে যত ক্লান্তিই লাগুক, নতুন দিনের জন্য আবারও ডানা মেলতে হবে তাকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.