| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সওগাত উল আলম
বাবা-মায়ের অনেক আশা, নানান রকম স্বপ্ন ছিল আমাকে নিয়ে। তার কিয়দংশ ও পূরণ হয়নি আমাকে দিয়ে। চরম এক বাউন্ডেলেপনা চলছে আমার জীবনভর। সেই ছোট্ট বেলায় শুরু হয়ে আজ অবধি। হিসেব কসে দেখলাম, প্রায় বার হাজার বারেরও বেশি, সূর্য চেয়েছে আমাকে আলোকিত করতে; কিন্তু পারেনি। আমি তার আলো থেকে আলোকিত হইনি । আলোতে আমার এত ভয় যে, আজও আমি অন্ধকারে। চাঁদের নিজস্ব কোন আলো নেই, তার আছে স্নিগ্ধতা। সে ও তার স্নিগ্ধতা নিয়ে কম চেষ্টা করেনি; সেখানে ও আমার ব্যার্থতা, পারিনি তার স্নিগ্ধতার চাদর জীবনের গায়ে মোড়াতে। এক একটি রাত কেটে, আসে দিন, তারপর, সে ও কেটে যায়। কেটে যাচ্ছে জীবন! একটি নয় দুটি নয়, চৌত্রিশটি বছর আধারেই কেটে গেল; আর কতদিন কাটবে এভাবে ? জীবন'টা কি কাটানোর ছিল নাকি সাজানোর?? সময় কি পাবো, আখের গোছানোর???
আচ্ছা, মানুষ কয় দিন বাঁচে, কেউ কি বলতে পারে!!!!!!
©somewhere in net ltd.