| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক রাজা একদিন তার তিন মন্ত্রীকে একটি করে বস্তা দিয়ে একটি জঙ্গলে পাঠালেন এবং বললেন বস্তাগুলো ফলমূল দ্বারা পূর্ন করে আনতে ।
প্রথম মন্ত্রী অনেক কষ্টে ভালো ফলমূল দ্বারা তার বস্তা পরিপূর্ন করল । দ্বিতীয় মন্ত্রী অর্ধেক ভালো ফল আর বাকী অর্ধেক পঁচা ফল দ্বারা বস্তা পূর্ন করল । কিন্তু তিন নাম্বার মন্ত্রী ছিল খুবই অলস । সে মনে মনে চিন্তা করল রাজা কি আর বস্তা চেক করে দেখবে নাকী ফল না কি দ্বারা পূর্ন করছে। এই ভেবে সে খড় কুড়া দ্বারা তার বস্তা পরিপূর্ন করল ।
তারপর যখন তারা রাজার কাছে আসল, রাজা কিছু না দেখে তাদের ঐ বস্তাসহ তিনজনকে তিন জঙ্গলে এক মাসের জন্য নির্বাসনে দিল । এখন প্রথম জন খুব ভালোভাবে তার দিন কাটাল । কারন তার বস্তাটি ফলমূলে পরিপূর্ন ছিল। দ্বিতীয় জন মোটামুটি কষ্ট করে তার দিন অতিবাহিত করল। কিন্তু তিন নাম্বার টার ফলমূল কিছু না থাকায় সে অকালে মারা গেল ।
মোরাল:অপরকে ফাঁকি দেয়া মানে নিজেই ফাঁকিতে পড়া।
২|
২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১:২৬
জানতে চাই-জানাতে চাই বলেছেন: nice
৩|
২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১:২৬
মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন: আফসোস! আমার জাতি এরকমই আচরনে অভ্যাস্ত
৪|
২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১:২৯
অভ্রনীল হৃদয় বলেছেন: সুন্দর গল্প! ![]()
৫|
২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৩৭
হোসেন মালিক বলেছেন: গল্প ভালো মাগার সাইজে ছোট
৬|
২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৩৮
হরষে বিষাদ বলেছেন: আপনি ১ নং না ৩ নং ? হা হা হা
৭|
২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৪৭
হারিয়ে যেতে নেই মানা বলেছেন: বাংলার মন্ত্রীরা তো এর চেয়েও খারাপ। এদেরকে কেচো দ্বীপে পাঠাতে হবে
৮|
২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৫৮
নাজিউল্লাহ শাওন বলেছেন: সুন্দর
৯|
২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১৩
ফারাও হাছিনা বলেছেন: ![]()
১০|
২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১২
মোহা: আবু সাঈদ হাওলাদার বলেছেন: কোথায় হারিয়ে যাবেন? @হারিয়ে যেতে নেই মানা
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১:২৪
আরণ্যক রাখাল বলেছেন: হা হা হা