| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীল কুয়াশায় মোড়ানো এ শহরে,
দাড়কাকেরা করে হুল্লোর,
অসীম সাহসে কালো ধোয়ায় নিশ্বাস নেই,
লোকাল বাসেরা পায়না অবসর!
ডাষ্টবিনের গন্ধে এখানে তরুনির বমি পায় না,
নিজের ছায়ার গন্ধে ঘোরায় মাথা,
ধুলোময় রাজপথের এ শহরে,
পার্কের বেঞ্চে অনেকের বমি পায়!
ওভারব্রিজ আর কালো রাস্তার পাশে,
অপ্সরারা দাড়িয়ে বিলায় সুখ,
পন্য এখানো অনেক রকম হয়,
মাঝে মাঝে এসিডে ঝলসায় মুখ,
নুনের প্যাকেট,কেরোসিন কুপি,
ফুটপাতে রোজ,জ্বলে চুপি চুপি,
উদ্বাস্তু ঘামের গন্ধ যায়না,
এ শহরে অাজ লোকাল বাসও,অবসরটুকু পায়না!
অামি দাড়িয়ে থাকি রাস্তার মাঝে,
হলুদ অালোয় রাঙ্গাই কালো মুখ,
দাড়কাকগুলো ছোটাছুটি করে,
কালো রাস্তায় রক্ত ঝরে,
লোকাল বাসও কান্না করে,খোজে নিলচে সুখ!!
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২১
সায়েদুল ইসলাম এর বাংলা ব্লগ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+