| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বসের রুম থেকে বের হতেই মাথাটা ঘুরতে শুরু করল।আমি কোন ভুল করি নি।কোন অসৎ কাজও করি নি।তারপরও হুট করে চাকরিটা চলে গেল।
অফিসে ঢুকতেই পিয়ন বলল,
'স্যার,বড় স্যার আপনারে রুমে ডাকে'
পিয়নের কথা শুনে দ্রুত বসের রুমে গেলাম।
.
বস চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছেন।আমার ঢোকার শব্দ শুনে চোখ মেললেন।বললেন,
'বসেন'
আমি বসলাম।বস একটু দুঃখিত হয়ে বললেন,
'আমাদের সবার জন্য একটা খারাপ খবর আছে'
বসের কথা শুনে চমকে উঠলাম।সবার জন্য খারাপ খবর থাকলে শুধু আমাকে ডাকল কেন?
বললাম,
'স্যার,কি খারাপ খবর'?
বস বললেন,
'আপনি তো জানেন,এবছর আমাদের কোম্পানির অনেক লোকসান হয়েছে।ওপর থেকে অর্ডার এসেছে,তিনজনকে ছাটাই করতে হবে!'
আমি ঢোক গিলে বললাম,
'স্যার,যে তিনজনকে ছাটাই করতে বলেছে,তার মধ্যে কি আমারও নাম আছে?'
বস বললেন,
'আপনার নামটাই প্রথমে'
.
বসের কথা শুনে মাথাটা ঝিমঝিম করে উঠল।এখন কি হবে?
সংসার চলবে কি করে?
আমি দাড়াতে দাড়াতে বললাম,
'স্যার, আমি আসি তাহলে।ভালো থাকবেনন স্যার'
বস বললেন,
'রফিক সাহেব, একটু দাড়ান'
বলে ড্রয়ার থেকে একটা খাম বের করে বললেন,
'রফিক সাহেব,এখানে ১২ হাজার টাকা আছে।কোম্পানির পলিসি হিসেবে এটা আপনার প্রাপ্য'
আমি খামটা হাতে নিলাম।
বের হলাম অফিস থেকে।
.
রাস্তায় এসে দাড়ালাম।কি করব ভেবে পাচ্ছিলাম না কি করব?
পকেটের ফোনটা বেজে চলেছে। শব্দটা কানে আসতে বেশ সময় লাগল।হাতে রাখা ফোনটা মনে হচ্ছিল হাজার কি.মি দুরে!
রিসিভ করলাম,
'হ্যালো'
'কোথায় আছ তুমি'?
'আমি রাস্তায় দাড়িয়ে'
'তোমার তো এখন অফিসে থাকার কথা,রাস্তায় কি করো'?
'এখন থেকে রাস্তাতেই দাড়াতে হবে।রাস্তায় দাড়িয়ে ভিক্ষা করতে হবে'
পারুল অবাক হয়ে বলল,
'কি বলছ এগুলো? কি হইছে তোমার?'
'কিছু হয় নাই পারুল।আমি আজ বাসায় আসছি'
পারুল খুশি হয়ে বলল,
'দেখেছ,আমি তোমাকে বাড়ি আসতে বলার জন্যই ফোন করেছি।তুমি আজই গাড়িতে ওঠো'
'ঠিক আছে'
আর কিছু না বলে ফোনটা কেটে দিলাম।
.
পারুলের সাথে কথা শেষ করে ফোনটা পকেটে রেখে হাটা শুরু করলাম।
রাস্তার পাশে একটা পুতুলের দোকান।সুন্দর দেখে একটা পুতুল কিনলাম।
আমার ছোট্ট মেয়েটাকে একটা পুতুল দেব বলে।পারুলের জন্য একটা শাড়ি আর কিছু কাচের চুরি কিনলাম।
আমি জানি,পারুল দুই হাজারটাকা দামের শাড়িটার থেকে ৫০ টাকা দামের চুড়িগুলো পেলেই বেশি খুশি হবে!
মেয়েরা অতি তুচ্ছ জিনিসে অনেক বেশি খুশি হয়।
.
পুতুল,শাড়ি কেনার পর পকেটে আরো ৬০০০ টাকা থাকল।
রাতে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিলাম।
.
পরদিন সকালে বাড়িতে পৌছাতেই মেয়েটা দৌরে এসে একেবারে আমার কোলে ঝাপিয়ে পরল।ওর গালে দুটো চুমু দিয়ে পুতুলটা হাতে দিলাম।
পুতুল পেয়ে আমার গালে দুটো চুমু দিয়ে সে দৌরে চলে গেল।
.
পারুল কে দেখি বারান্দায় দাড়িয়ে আছে।ওর কাছে গিয়ে বললাম,
'পারুল,একটা শাড়ি এনেছি'
পারুল বলল,
'দাও তো দেখি কেমন রং'
পারুল শাড়িটা হাতে নিয়ে বলল,
'খুব সুন্দর তো'
চুড়িগুলো হাতে নিয়ে পারুল আরো বেশি খুশি।বলল,
'তুমি বসো,আমি শাড়িটা পরে আসি'
.
আমি বারান্দায় বসলাম।কিছুক্ষন পর পারুল বের হলো।শাড়িটাতে ওকে দেখে চমকে উঠলাম।এতো সুন্দর দেখাচ্ছে!
.
পারুলকে বললাম,
'পারুল,একটা কথা বললব,মন খারাপ করবে না'
পারুল বলল,
'কি বলবে,তোমার চাকরি নেই,সেই কথা?'
পারুলের কথা শুনে আরেকবার চমকে উঠলাম।ও কেমনে জানল!
.
পারুল আমার পাশে বসতে বসতে বলল,
'কি ভাবছ,কেমনে জানলাম? কাল তোমার কথা শুনেই বুঝেছি!
পারুলের কথা শেষ হতে না হতেই ঝুপঝুপ করে বৃষ্টি পরা শুরু করল।পারুল বলল,
'চলো না,বৃষ্টিতে ভিজি।সেই বিয়ের পর তোমার সাথে বৃষ্টিতে ভিজেছিলাম'
.
আমি উঠে দাড়ালাম।পারুল বলল,আমাকে কোলে নাও!
ওকে কোলে তুলে উঠোনে দাড়ালাম।
পারুল বলল,
'আজ কত তারিখ?'
'২৪ অক্টোবর'
'মনে আছে তোমার,৫ বছর আগে এই দিনেই আমাদের বিয়ে হয়েছিল।আজ আমাদের বিবাহবার্ষিকী '
বলেই পারুল হাসতে শুরু করল।
.
নিজেকে অনেক ভাগ্যবান মনে হলো এমণ বউ পাওয়ার জন্য।
পারুল আমার গলাটা শক্তকরে জড়িয়ে ধরল।বৃষ্টির বেগ বেড়েই চলেছে,বেড়েই চলেছে।
©somewhere in net ltd.