| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

আশায় বাধি বুক
-সায়েদুল ইসলাম
অসীম সাহসে ভর করে দুহাত বাড়িয়েছি,
তুমি কি ধরবে না হাত?
কুয়াশায় ধোয়া অন্ধকারকে দুপায়ে মাড়িয়ে,
অাসবে না কি নতুন প্রভাত?
হাজার রঙ্গের অালোর খেলা নিয়ে,
দুর অাকাশে উঠবে কি রংধনু?
বসন্তে অাজ দক্ষিন হাওয়ার গন্ধে,
মিশবে না কি হাজারও ফুলের রেনু?
অাজ কি অাবার নক্ষত্রেরা যাবে নিভে?
জোনাকিরা কি জ্বালবে না তাদের অালো?
অামার দুহাত কি শুণ্য অাসবে ফিরে?
তুমি কি তবুও বাসবে না অামায় ভালো?
একদিন নিশ্চয়ই ভোর হবে,
সে অাশায় বাধি চাতকের সাথে বুক!
তুমি একদিন ধরবে অামার হাত,
অামাদের প্রেমও হবে চির জাগরুক!
©somewhere in net ltd.