নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সায়েদুল ইসলাম এর বাংলা ব্‌লগ

সায়েদুল ইসলাম এর বাংলা ব্‌লগ › বিস্তারিত পোস্টঃ

বাস্তব রম্য

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩৭

আঙ্কেল হাসিহাসি মুখে জিজ্ঞেস করল-
-তোমার নাম কি?
আমি নাম বললাম। তারপর জিজ্ঞেস করল,
-এখানে থাকো কোথায় ?
-মতিঝিল
-গ্রামের বাসা কোথায় ?
-রংপুর।
-রংপুরের কোথায়?
-গঙ্গাচড়া
-বাবা মা বেচে আছেন?
-জ্বি, আলহামদুলিল্লাহ, সবাই আছেন এবং সুস্থ আছেন।
-বাবা কি করেন?
- কৃষিকাজ করেন।
-তোমরা ভাইবোন কজন?
-আমরা তিন ভাইবোন ।
-বোন কয়জন?
-দু জন। আমার বড় দুজনই।
-ভাই নাই?
-জ্বি না। আমি একা।
-বোনদের বিয়ে হয়েছে?
-জ্বি, দুজনেরই বিয়ে হয়েছে।
-দুলাভাইয়েরা কি করেন?
-একজন ব্যবসা করেন,একজন চাকরি করেন।
-বোনেরা কি দুলাভাইদের সাথে থাকে?
-জ্বি।
-তা বাবা,তুমি যেন কোন সাবজেক্ট এ পড়?
শেষের প্রশ্নটা শুনে আমি হেসে ফেললাম। উনি জিজ্ঞেস করলেন,
-হাসছ যে?
আমি হাসি চেপে বললাম,
-আঙ্কেল,আমি এতগুলা প্রশ্ন শুনে ভুলেই গিয়েছিলাম,আমি আপনার মেয়েকে পড়ানোর কথা বলার জন্য আসছি। আমি মনে করেছিলাম, বিয়ের জন্য ইন্টার্ভিউ দিচ্ছি...
আমার কথা শুনে আঙ্কেল যে দৃষ্টিতে আমার দিকে তাকালো,তাকেই মনেহয় 'অগ্নিদৃষ্টি' বলে ...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.