নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য বলবোই !

নিজের জন্যেই নিজে একা বসে ভাবি !

মান্যবর

মান্যবর › বিস্তারিত পোস্টঃ

আমার প্রথম ব্লগ।।

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৮

আচ্ছা, একটা মানুষ জীবনে কি কি করতে পারে???

এটার উত্তর খোজা আসলেই অনেক কঠিন একটা কাজ।

পৃথিবীতে মানুষই মনে হয় সবথেকে বেশি আনপ্রেডিক্টেবল প্রাণী।

সকল প্রাণীরই নিজস্ব লাইফ সাইকেল আছে।

কিন্তু মানুষ এ থেকে ব্যতিক্রম।

মানুষের লাইফ সাইকেল বলতে কিছু নেই।

কারণ একটা নির্দিষ্ট লাইফ সাইকেল থাকলে হয়তো মানুষের জ্ঞানের এত বিকাশ ঘটতো না।



এনাফ আজাইরা কথা বললাম। এখন আসল কথায় আসি।

আমার পূর্বের কথা অনুসারে বলছি পৃথিবীতে যত ধরণের মানুষ আছে তাদের মধ্যে সবথেকে বেশি আনপ্রেডিক্টেবল Eজাতি হয়তো আমরা বাঙালীরা।

কারণ এ দেশের মানুষ কখনো তাদের কথার প্রমাণ দেয় না।



বর্তমানের হট টপিক "রানা প্লাজা"য় ধ্বস সম্পর্কে বলা যায়, মানুষ এই ঘটনায় অনেক রিএক্ট করেছে। তার ফলস্রুতিতে যা হওয়া প্রয়োজন ছিল তা হয় নি। প্রয়োজন ছিল রানা প্লাজার মালিক সহ ঐস্থানে অবস্থিত সকল গার্মেন্টস মালিকদের তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা। প্রয়োজন ছিল যে ভাবেই সম্ভব, যত টাকা ব্যয় করেই হোক উদ্ধারকার্যে সরকারের আরো বেশি আন্তরিক হওয়া। প্রয়োজন ছিল উলটা পালটা বক্তব্য প্রদান কারী সকল মন্ত্রী এমপিদের পদত্যাগে বাধ্য করা। কিন্তু তা হয় নি। আর হবে বলেও মনে হয় না।



আমরা যারা সাধারণ জনতা সহজ ভাষায় "ম্যাংগো পিপল" তারা কিছুদিন এই বিষয় নিয়ে ব্যাপক পরিমাণ লাফালাফি করবো। আমাদের সংবাদ মাধ্যম গুলো কিছুদিন ব্যাপক পরিমাণ সংবাদ দেবে (যদিও তার বেশির ভাগই "হলুদ" সাংবাদিকতার নিদর্শন হিসেবে ভুয়া)। আমাদের রাজনৈতিক নেতারা এবং সুশীল সমাজের বুদ্ধিমান ব্যাক্তিবর্গ টক শো তে গলাবাজি করে গলা ফাটাবে। কিন্তু কাজের কাজ কিছুই হবে না। আমরা না পারব আক্রান্ত লোকদের সাহায্য করতে না পারব ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে তার ব্যবস্থা করতে।



দেখা যাবে, আবার হয়তো কোন এক ভবন ধ্বসে অথবা কোন ফ্যাক্টরিতে আগুন লেগে শত শত মানুষ মারা যাচ্ছে। কিন্তু আমরা এর বিপরীতে শুধুমাত্র উপরের ঘটনাগুলোরই প্রতিফলন ঘটাব।

আমরা এতটাই UNPREDICTABLE যে যেসব মানুষদের জন্য আমাদের এত দুঃক্ষ কষ্ট সহ্য করতে হচ্ছে আবার তাদেরই আমাদের মাথার মুকুট বানিয়ে রাখবো।



মানুষ অতীত থেকে শিক্ষা নেয়। আর আমরা যত পারি অতীতকে ভুলে যেতে চাই। আমরা কখনো চাই না আমাদের অতীতের দুঃক্ষ কষ্ট গুলো আবার আমাদের কাছে ফিরে আসুক, কিন্তু তার জন্য যে সতর্কতামূলক ব্যাবস্থা নেয়া দরকার তা নিতেও আমরা নারাজ।



সকলের কথা আমি জানি না, কিন্তু আমি এ বিষয়ে নিজেই সতর্ক থাকি না এবং থাকার চেষ্টাও করি না। যেহেতু আমি নিজে এদেশের একজন নাগরিক তাই আমার মনে হয় বেশিরভাগ মানুষের মতামতও তাই হবে।



যদি মহান আল্লাহ্‌ তাআলা আমাদের উপর সহায় হন তাহলে হয়তো ভবিষ্যতে আমার কথার ব্যতিক্রম দেখতে পাব। কিন্তু আমরা যদি নিজেরাই আল্লাহ্‌ এর সহায় প্রার্থনা না করি তাহলে আল্লাহ্‌ও আমাদের সাহায্য করবেন না। আমরা সবাই আল্লাহ্‌র কাছে এই প্রার্থনা করি, "হে আল্লাহ্‌। তুমি আমাদের সহায় হও। ভবিষ্যতে যেন কোন এ ধরণের ভয়াবহ দুর্যোগে আমাদের না পড়তে হয় তা থেকে আমাদের রক্ষা কর। আমরা যেন আমাদের দেশকে নিজের সর্বোস্ব দিয়ে রক্ষা করতে পারি সেই তওফিক দান কর। আমীন।"



সর্বশেষে বলছি, আমি আমার দেশকে ভালবাসি। শুধু মুখে একথা না বলে এই ভালবাসার প্রকাশ যেন ঘটাতে পারি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.