নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য বলবোই !

নিজের জন্যেই নিজে একা বসে ভাবি !

মান্যবর

মান্যবর › বিস্তারিত পোস্টঃ

এবাঊট মান্যবর।।

১৫ ই মে, ২০১৩ রাত ১০:৫৩

মান্যবর একজন সাধারণ মানুষ যে মনে করে সাধারণ মানবজীবনেও এমন অনেক অসাধারণ বিষয় আছে যা কখনো প্রকাশ পায় না। অসাধারণ বিষয়গুলো নিয়ে চিন্তা করা মান্যবর এর একটি প্রিয় কাজ। সময় পেলেই মান্যবর ভাবতে বসে যায়। আর তার ভাবনা গুলো প্রকাশ পায় তার লেখার মাধ্যমে। খুব ক্ষুদ্র কোন বিষয়েও মান্যবর বড় কোন উদ্দেশ্য দেখতে পায়। আপাত দৃষ্টিতে যা দেখা যায় না তা দেখতে পাবার ক্ষমতা রয়েছে মান্যবর এর।



মান্যবর কখন জন্মগ্রহণ করেছে তার কোন নির্দিষ্ট সময় নেই। হয়তোবা সকলের মাঝেই মান্যবর বসবাস করে। কারো ক্ষেত্রে তা প্রকাশ পায় আর কারো ক্ষেত্রে তা অপ্রকাশিত থেকে যায়। যাদের ক্ষেত্রে প্রকাশ পায় তারাও অনেকসময় বুঝতেও পারে না তাদের মাঝে কি শক্তি লুকিয়ে রয়েছে। আর যাদের ক্ষেত্রে প্রকাশ পায় না তারা সত্যই অভাগা।



মান্যবর এর ব্যাক্তি জীবন অন্যসব সাধারণ মানুষের মতই। তার আলাদা কোন বিশেষ বৈশিষ্ট্য নেই যা দ্বারা তাকে অন্য মানুষ থেকে আলাদা করা যাবে। সাধারণ মানুষের মত তারও দুঃক্ষ আছে, আছে আনন্দ। মান্যবর এর জীবনেও সাধারণ সবকিছুই ঘটে। তবে একটি বিষয়ে মান্যবর একটু আলাদা। আর তা হল তার দৃষ্টিভঙ্গি, তার চিন্তাধারা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.