নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য বলবোই !

নিজের জন্যেই নিজে একা বসে ভাবি !

মান্যবর

মান্যবর › বিস্তারিত পোস্টঃ

যাচাই

১৬ ই মে, ২০১৩ দুপুর ১:৩৮

বিকাল বেলা এক বন্ধু ফোন দিলো।

বন্ধুঃ দোস্ত, কই তুই?

আমিঃ আরে হরতালের দিন জিগাস কই আমি? আমি তো বাসায়ই আছি। আর কই যামু?

বন্ধুঃ দোস্ত, একটু বাইর হবি? একটা কাজ আছে। তোরে নিয়া এক জায়গায় যামু।

আমিঃ অবশ্যই যামু। আমি সারাদিন বাসায় বইসা বোর হইয়া গেসি। কখন যাবি?

বন্ধুঃ এখনই বাইর হ।

আমিঃ আচ্ছা, তুই বাসার বাইরে আইসা খাড়া আমি আইতাসি।



তো আমি বের হলাম। বের হওয়ার পর-

আমিঃ কই যাবি?

বন্ধুঃ চ্যানেল ১৬ এর অফিসে।

আমিঃ কেন?

বন্ধুঃ একটা অনুষ্ঠানের আইডিয়া আসছে মাথায় দেখি কাজে লাগে কিনা।

আমিঃ আচ্ছা চল। তা অফিস কই?

বন্ধুঃ কাওরান বাজার।

আমিঃ তুই চিনস ভালোমত?

বন্ধুঃ চিনি। চল।

আমিঃ ওকে। চল।



তারপর আমরা রওয়ানা দিলাম। ৬ নাম্বার বাসে উঠলাম। কাওরান বাজার নামলাম। তারপর এই অফিস ঐ অফিস দেখি কিন্তু চ্যানেল ১৬ এর অফিস দেখি না। অনেক খুজলাম। শেষে একুশে টিভি'র পিছনে অফিস পাইলাম।

তো আমরা অফিসে গেলাম। সেখানে গিয়ে প্রোগ্রাম ম্যানেজারের সাথে দেখা করলাম। তখন ঘটল আরেক কাহিনী।



প্রোগ্রাম ম্যানেজারঃ আপনারা কেন এসেছেন?

আমরাঃ আমরা এসেছি আপনার চ্যানেলের জন্য একটি অনুষ্ঠান তৈরী করতে।

প্রোগ্রাম ম্যানেজারঃ আপনারা কোথা থেকে এসেছেন? কি করেন?

আমরাঃ আমরা স্টুডেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি।

প্রোগ্রাম ম্যানেজারঃ তা আপনাদের আগের কোন অভিজ্ঞতা আছে?

আমরাঃ না নেই।



তারপর শুরু হল উনার জ্ঞানগর্ভমূলক বক্তৃতা। আপনারা স্টুডেন্ট মানুষ আপনাদের দিয়ে কি এই কাজ হবে? আপনারা লেখাপড়া না করে এসব করবেন কখন? আপনারা তো পরে কিছুই করতে পারবেন না। আরো কত কি।।

তখন এক ভদ্রলোক ভিতরে ঢুকলেন। তিনি প্রোগ্রাম ম্যানেজারের সাথে দেখা করতে চান। তো আমাদের সামনেই তার সাথে কথা চলতে থাকলো। কথার এক পর্যায়ে প্রোগ্রাম ম্যানেজার বললেন, এই যে এদেরকে দেখছেন এরা আপনার থেকে বেশি ব্রিলিয়ান্ট আর এরা আপনার থেকে বুঝেও বেশি। আপনাকে আমি যে অনুষ্ঠানটার কথা বলেছিলাম তার প্রিভিউ তো খুব খারাপ। তার থেকে ভালো তো এরা বানাতে পারে। এদের সে অভিজ্ঞতাও রয়েছে।

আমরা পুরো অবাক। কি বলেন উনি। একটু আগে আমাদের সাথে কি বললেন আর এখন উনার সাথে কি বলছেন।

ভদ্রলোক চলে যাওয়ার পর উনি আমাদের বললেন, দেখেন আপনাদের আইডিয়া টা আমার পছন্দ হয়েছে। আপনারা যদি কাজ করতে চান তাহলে করতে পারেন।

আমরা তো আরো অবাক। আমরা ভেবেছিলাম হয়তোবা আমাদের কথা উনি শুনবেনই না। কিন্তু উনি বললেন আপনারা কাজ করুন সাহায্য লাগলে আমি করবো।

আর কি আমরা খুশি হয়ে বের হয়ে আসলাম।



আসলে মানুষ সর্বপ্রথমে কাওকে যাচাই করার জন্য তাকে কষ্ট দিতে পারে। এতে মন খারাপ হওয়ার কিছু নেই। যাচাই করার প্রক্রিয়াটাই এমন। তো প্রথম সাক্ষাৎ এ কারো কোন কথায় মন খারাপ করবেন না। আপনি হয়তো জানেন না উনি আপনাকে যাচাই করার জন্য কথাগুলো বলেছেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.