| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মোটামুটি ছোট মানুষ হলেও ভাইয়ার কম্পিউটার সায়েন্সে পড়ার বদৌলতে কম্পিউটার আর ইন্টারনেটের সাথে পরিচয় অনেক আগে থেকেই। ক্লাস ওয়ানে থাকতেই হাতে পেয়ে যাই কম্পিউটার। আর ইন্টারনেটের সাথে যোগাযোগ ক্লাস এইট এ। তখন ইন্টারনেট মানে বুঝতাম মেইল আর ফেসবুক। ফেসবুকিং শুরু করি ২০১০ এ। তখন থেকে আজ পর্যন্ত ফেসবুকিও অনেক 'অকাম' এর স্বাক্ষী আমি। তারই কয়েকটা তুলে ধরছি।
শুরু করছি একদম শুরু থেকে। ![]()
তখন ফেসবুকে 'অকাম' খুব বেশি হত না। শুধু একটাই দেখা যেত। আর তা হচ্ছে ফেইক আইডি অর্থাৎ ফেকু। ছেলেরা বিশেষ করে এইকাজটা বেশি করত। মেয়েদের নামে ফেকু খুলে মেয়ে সেজে ফাইজলামি করা ছিল তাদের বিনোদনের একটা অংশ। এই স্রোতে আমিও পড়েছিলাম। একফ্রেন্ডকে বাঁশ দেয়ার জন্য ফেইক আইডি খুলে তার সাথে চ্যাট করতাম। আস্তে আস্তে আমার ফেকু টা জনপ্রিয় হয়ে যায়। এই ফেকু দিয়ে অনেকের সাথেই চ্যাট করি। এইটা ছিল ব্যাফুক বিনোদন।![]()
তখন এমনও হত কোন ছেলে তার ফ্রেন্ডদের দেখানোর জন্য ফেকু খুলে ইন এ রিলেশনশীপ উইথ দিয়ে রাখতো। দেখাত, দেখ আমারও গার্লফ্রেন্ড আছে ফেবুতে।
এরকম কত কত ফেকু যে ফেবু তে ছড়িয়ে ছিটিয়ে আছে তার কোন ঠিক ঠিকানা নেই। এখনও যা বাধাহীনভাবে চলে যাচ্ছে। তবে আজকাল কেও মজা করার জন্য ফেকু খুলে না। বেশিরভাগই হল কাওকে অপমান বা তার নামে কুৎসা রটানোর জন্য। হয়তো কোন মেয়ের উপর আপনার রাগ আছে। আপনি করলেন কি তার নামে একটা ফেকু খুলে তাকে পচালেন। তার ব্যাক্তিগত ছবি আপলোড দিয়ে তার পার্সোনালিটির বারোটা বাজিয়ে দিলেন। আপনি হয়তো ভাবছেন যে ও আমার সাথে অ্যান করসে ত্যান করসে তাই ওকে পচানোই আমার উচিত। কিন্তু কখনো ভেবেছেন কি আপনি যাকে পচাচ্ছেন সে মানসিক বিপর্যয়ের দিকে চলে যাচ্ছে। এরকম একটি ঘটনা কিছুদিন আগেও আমার সামনে ঘটেছে। এক ছেলে অন্য এক মেয়ের নামে আইডি খুলে তার বারোটা বাজিয়ে দিয়েছে।
বর্তমানে ফেকু চেনার উপায় অনেকেই জেনে গিয়েছেন। তাই সবাইকে সাবধান করছি এসব ফেকুকে ফ্রেন্ডলিস্টে স্থান দিবেন না। হয়তো দেখা গেল ও আপনাকেই টার্গেট করে আপনার সর্বনাশ করে দিচ্ছে।
ধন্যবাদ সবাইকে।
©somewhere in net ltd.