| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহেদ শাহরিয়ার জয়
আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।
ক্ষয়ে যাওয়ার জুতোর মত
বদলে ফেলেছি ৪২০ টা সম্পর্ক!
সব জুতো ফিট হয় না,
সব সম্পর্কও!
কিছু জুতো সুন্দর অথচ
পায়ে কি ভিষণ ব্যথা দেয়,
ঠিক চকচকে সম্পর্কের মতো
একদিন বুকে লাগে তো
পর দিন চোখে!
আমি মিসকিন,
না জুটে ভালো জুতো
না টিকে সম্পর্ক!
তাই,
যতটা পারছি ধুয়েমুছে রাখছি জুতো,
জোড়াতালি দিয়ে রাখছি সম্পর্ক
নেহাতই দুগর্ন্ধ ছড়ালে,
টুটেফুটে গেলে,
খালি পায়ে হাটবো ভাবছি,
জুতোহীন কোন এক সন্নাসীর মতো!
ছবি-কালেক্টেড