| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নক্ষত্রের কান্না
পথিক পরান চল, চল সে পথে তুই যে পথ দিয়ে গেছে রে তোর বিকেল বেলার জুঁই।
[নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের অন্যতম সংগঠক, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহ-সভাপতি, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম-এর আহ্বায়ক, নারায়ণগঞ্জের গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা রফিউর রাব্বি’র জ্যেষ্ঠ সন্তান তানভীর মুহাম্মদ ত্বকী]
আমরা অনেক দুঃখ, বেদনা এবং ক্ষোভের সাথে জানাচ্ছি যে একদিন আগে আমরা যে বালকটির হারিয়ে যাবার বার্তা দিয়েছিলাম সে আর পৃথিবীতে নাই। আজ সকাল নয়টায় কুমুদিনী ওয়েলফেয়ার সংলগ্ন নদী তীরে এক মাঝি তার মৃতদেহ অর্ধনিমজ্জিত অবস্থায় উদ্ধার করে পুলিশে খবর দেয়।
তার জানাজার নামাজ বাদ মাগরীব নারায়ণগঞ্জ আমলাপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে ।
আপনারা ছেলেটির জন্যে দোয়া করবেন।
শেয়ার করুন ছড়িয়ে দিন। কাল যে লাশটি পাওয়া যাবে সেটা কার হবে তা আমরা কেউ জানি না। প্রশাসনের কাছে আমাদের দাবী যাতে যথাযথ পদক্ষেপ নিয়ে প্রশাসন খুনীদের সনাক্ত করে গ্রেফতার করে। গনসচেতনতা গড়ে তুলুন। আপনার যথাযথ প্রতিক্রিয়ায় রক্ষা পাবে অনেক তরতাজা জীবন
[ফেসবুক থেকে শেয়ার]
২|
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৫
মিতক্ষরা বলেছেন: এই দেশ কি নৃংশস পিচাশের দেশে পরিনত হচ্ছে দিন দিন?
৩|
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩১
আমিনুর রহমান বলেছেন:
দোয়া রইল।
কাল যে লাশটি পাওয়া যাবে সেটা কার হবে তা আমরা কেউ জানি না।
৪|
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৩
হাসান ২৯ বলেছেন: I can't find any word to use against this ............
May Allah place this havenly boy in haven .......
৫|
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৭
আমি ব্লগার হইছি! বলেছেন: মন থেকে দোয়া করি ত্বকির জন্যে। তুই আমাদের মাফ করে দিস বাপ। আমাদের উপর প্রতিশোধ নিতেই ঐ কাপুরুষ রা তোকে মারলো।
৬|
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৭
megher_kannaa বলেছেন:
৭|
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৫
মোঃ উরমান বলেছেন: আমি ব্লগার হইছি! বলেছেন: মন থেকে দোয়া করি ত্বকির জন্যে। তুই আমাদের মাফ করে দিস বাপ। আমাদের উপর প্রতিশোধ নিতেই ঐ কাপুরুষ রা তোকে মারলো।
ভাই একটা অনুরোধ রইল খুনি যেই হোক তার কঠোর শাস্তি দাবিটা করাটাই উচিত। রাজনীতি খুনের সাথে মেশানো ঠিক না।
আমিও তো ব্লগার তাতে কি? আমি শাহবাগের দাবির সাথে একমত হতে পারছি না। আমার মত আরো অনেকে তাদের সাথে একমত নয়। কিন্তু তারা দাবি করছে যে কত লক্ষ ব্লগার তাদের আন্দোলনের সাথে একাত্ব আছে এটা ভুল, ষোল কোটি মানুষ ও নাকি তাদের সাথে আছে। এই তথ্যও সম্পুর্ণ ভূল। যা হোক গত কয়েকদিন আগে আমরা কজন ব্লগার আলোচনা করছিলাম যে, এই আন্দোলন কারী ব্লগারদের মধ্যে কিছু ব্লগারদের জীবন হুমকির মুখে, কারণ আন্দোলন স্থিমিত হয়ে পড়েছিল, তা চাঙ্গা করতে দেশের রীতি অনুযায়ী লাশ দরকার তার কারণে কিছু ব্লগারদের খুন করে ফেলা হতে পারে, হলোও তাই। প্রতিপক্ষ জামাত-শিবির এই খুন করে থাকলে তাদের শাস্তির ব্যবস্থ করা হোক, তার সাথে আপনারা যারা আন্দোলনের সাথে জড়িত তারা আপনার বন্ধুবেশী রাজনীতির দালালদের সন্দেহ করুন ও সাবধানে থাকুন। একমুখি সন্দেহ প্রবনতায় পাছে আসল খুনিরা বের হয়ে না যায়। এই দেশে সব সম্ভব, বগুড়ার শহীদ মিনার ভাঙ্গার ঘটনার পর মনটা খুব সন্দেহ প্রবন হয়ে পড়েছে।
৮|
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৪
মুহামমদল হািবব বলেছেন: মন থেকে দোয়া করি ত্বকির জন্যে। তুই আমাদের মাফ করে দিস বাপ। আমাদের উপর প্রতিশোধ নিতেই ঐ কাপুরুষ রা তোকে মারলো।
ওরা খুনি, ওদের বিচার হতেই হবে।
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৮
মাহিরাহি বলেছেন: মন থেকে ছেলেটির জন্য দোয়া করলাম।
আল্লাহর কাছে ফরিয়াদ রইল, এর যেন বিচার হয়।