নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শহীদুল ইসলাম মুকুল

আশাবাদী মানুষ

শহীদুল ইসলাম মুকুল › বিস্তারিত পোস্টঃ

কাণ্ড-জ্ঞান হীন একটি লেখা

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৪

হাসনাত আব্দুল হাই সাহেবের লেখা পেলে পড়তে চেষ্টা করি এবং ভালো লাগে। প্রথম আলো বাংলা নব বর্ষের বিশেষ সংখায় তার 'টিভি ক্যামারার সামনে মেয়েটি' পড়ে বিস্মিত হয়েছি, কষ্ট পেয়েছি। ভাবতে অবাক লাগে তাঁর মত একজন স্বনামধন্য লেখক কি করে এমন কাণ্ড-জ্ঞান হীন একটি লেখা লিখতে পারেন।

তিনি কি লেখাটি প্রকাশ করার পূর্বে একবারও চিন্তা করে দেখেলেনা লেখাটির পটভূমি শাহাবাগ চত্ত্বর না হয়ে অন্যকোন চত্ত্বর হলে কি হতো? এই লেখার কারণে বাংলাদেশের কতজন লোকের প্রাণ দিতে হতো? কতগুলো গাড়িতে আগুন দেওয়া হতো? কত দিন হরতাল হতো? তাঁর জীবন রখার জন্য পুলিশের কি রকম ব্যাক পেতে হতো? যে সকল মিডিয়ায় নারী সাংবাদিক নেই সই সকল মিডিয়ায় দিনে কতবার তাঁর ফাঁসি দেওয়া হত?

শাহাবাগ চত্ত্বরের নতুন প্রজন্মের দেশপ্রেম, সৌজন্যতাবোধের কারণে শুধুমাত্র প্রথম আলো কতৃপক্ষের ত্রুটি স্বীকার করে নেওয়ায় দেশ এক ভয়াবহ সংঙ্গাত থেকে রক্ষা পেল।

প্রথম আলোরমত জনপ্রিয় দৈনিক বা হাসনাত আব্দুল হাইরমত স্বনামধন্য লেখকে পরামর্শ দেওয়ার সাহস আমার নেই, তাই বিনীতভাবে তাঁদের দায়িত্বশীল হওয়ার অনুরোধ করছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.