| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টিভি চ্যানেলগুলোর স্ক্রল নিউজে দেখলাম সাভারের রানা প্লাজায় আহতদের জন্য জরুরী ঔষধ ও নিহতদের দাফনের জন্য সাদা কাপড়ের প্রয়োজন। আমার প্রশ্ন আমাদের দেশের রক্তচূষা গামেন্টেস মালিকদের ন্যায় রক্তচূষা ঔষধ (স্কয়ার, বেক্সিমকো, এসকেএফসহ শতাদিক কোম্পানি) ও কাপড় (আফতাব, জনি, প্রাইড, বেক্সি, .....) তৈয়রীর কোম্পানির মালিকরা কি এ নিউজটি দেখেন না। না সাভারের দৃশ্য যে সকল চ্যানেলগুলো দেখায় তা দেখে তারা মন খারাপ করতে চায়না। এ সময় তারা ইংরেজী ও হিন্দি মুভি চ্যানেল দেখে তাদের বিকৃত মানষিকতাকে সুস্থ্য রাখতে ব্যস্থ। সাভারের আহতদের জন্য যে পরিমাণ ঔষধ দরকার তার মূল্য কোন অবস্থাতেই সকল ঔষধ কোম্পানিগুলো একদিনে তাদের প্রতিনিধির মাধ্যমে ডাক্তারদের যে পরিমাণ ঔষধ, নগদ টাকা ও অন্যান্য উপকরণ উৎকোচ হিসাবে দেন তার চেয়ে বেশী হবে না। সাভারে নিহতদের দাফন করার জন্য যে পরিমাণ কাপড় দরকার তার পরিমাণও খুব বেশী নয়। আপনার মনে রাখবেন আপনারা যাদের রক্তচুষে BMW চালাচ্ছেন, আপনার সন্তানদের বিদেশে পড়াচ্ছেন তারা সাভারের নিহত-আহতদের স্বজন।
আপনাদের সহযোগিতা না পেলেও ১৬ কোটি বাঙ্গালী (আপনারা ১% - ২% দুর্নিত গ্রস্থ ও রক্তচুষা বাদে) তাদের একজন স্বজনকেও বিনা চিকিৎসায় মরতে দিবেনা, বিনা কাপড়ে দাফন করবেনা। দুঃখ শুধু একটিই সাধারণ মানুষের ঘামের টাকায় রক্তচূষাদের কোম্পানির ঔষধ ও কাপড় কিনতে হবে।
©somewhere in net ltd.