নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শহীদুল ইসলাম মুকুল

আশাবাদী মানুষ

শহীদুল ইসলাম মুকুল › বিস্তারিত পোস্টঃ

টক সু

২৯ শে মে, ২০১৩ রাত ১:২৬

দেশপ্রেমিক বিজ্ঞাপণী সংস্থা

সুলভ মূল্যে TALK SHOW টক শো (চোকা জুতা না) এর জন্য খাঁটি দেশপ্রেমিক বুদ্ধিজীবি ভাড়া দেওয়া হয়।

আমাদের কাছে প্রচুর চাপাবাজ মিথ্যা বলায় পারদশী বুদ্ধিজীবি মজুদ আছে। আমাদের বুদ্ধিজীবিদের বৈশিষ্ট -

১। চাপাবাজ রাজনীতিবিদ

২। প্রাত্তণ পঁচে যাওয়া চাপাবাজ রাজনীতিবিদ

৩। প্রাত্তণ রাজনীতিবিদের চাপাবাজ বিয়াদব সন্তান

৪। বিভিন্ন বিশ্ববিদ্যালের প্রফেসর (দলবাজি করতে যেয়ে ক্লাশে পড়ানোর সময় পান না।)

৫। সামরিক বিশেষজ্ঞ (অব. সামরিক কর্মকর্তা, বর্তমানে গারমেন্টস ব্যাবসায়ী।)

৬। ডক্টরেট (বিষয়ঃ নদী- তবে বালু সমদ্ধে ভালো জ্ঞান রাখেন। কারণ বালু নদীতে পাওয়া যায়। রানা প্লাজার বালুর গুনাগুণ বলতে পারবে। গরু- তবে ইসলাম সমদ্ধে ভালো বলতে পারবেন। কারণ মুসলমানরা সেই গরু খায়।)

৭। প্রাত্তণ আমলা (চাকুরী জীবনে সৎ ছিলেন বলে অসততার সব পথ-ঘাট জানা।)

৮। প্রাত্তণ আমলা (চাকুরী জীবনে সৎ ছিলেন বলে অসততার সব পথ-ঘাট জানা।)

৯। সমাজ বিজ্ঞানী (১৫ তলার ফ্লাটের জানালা দিয়ে সারা রাত বস্তির দিকে তাকিয়ে সমাজ সম্বন্ধে বাস্তব জ্ঞান অর্জন করেছেন।)

১০। ব্যবসায়ী নেতা (রানা প্লাজার মত ভবন তার অনেকগুলো। রানা প্লাজার সানেনযুল বলতে পারবেন।)

১১। পত্রিকার সম্পাদক (ইন্টারনেট এসে যাওয়া বজ্জাত ছেলেমেয়েরা পিনাপ ম্যাগাজিন পড়েনা তাই দৈনিক পত্রিকার সম্পাদক। ৭১ গণ্ডগুলে মুক্তিযুদ্ধে যাননি দেশেই ছিলেন। তাই গোলাম আযম, সাঈদী, সাকা চৌধুরী, কামরুজ্জামান, কাদের মুল্লাসহ যুদ্ধা পরা যুদ্ধাপরাধীদের দেশপ্রেম কাছ থেকে দেখেছেন।

বিঃ দ্রঃ - নিম্নের শর্ত ও দাম অনুযায়ী বুদ্ধিজীবিদের ভাড়া দেওয়া হয়।



আমরা আপনার চাহিদা মত বুদ্ধিজীবি সাপ্লাই দিতে পারবো

আমাদের বুদ্ধিজীবিদের নিলে নিম্নের সুযোগ সুবিধা পাবেনঃ



১। Transport: আমাদের বুদ্ধিজীবিদের যাতায়াতের জন্য আপনাদের গাড়ি দিতে হবে না। তাদের প্রত্যেকেরই শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ী আছে।

২। Security: আমাদের বুদ্ধিজীবিদের জন্য Security প্রয়োজন হবে না। আমাদের বুদ্ধিজীবিরা প্রত্যেকেই মাস্তান। যদিও কোন বুদ্ধিজীবিই গভীর রাতে করে বাড়ি যাবার সময় ছিনতাইকারীর খপ্পরে পড়েনাই। তবে Talk Show চলাকালে আপনাদের Strong Security রাখতে হবে আমাদের বুদ্ধিজীবি রেগে গেলে প্রতিপক্ষের নিরাপত্তা বিগ্নিত হতে পারে।

৩। সম্মানি আয়কর মুক্ত: আমাদের বুদ্ধিজীবিদের সকল Payment ভেট ও আয়কর মুক্ত, কারণ তারা Talk Show এর সম্মানি আয়করে দেখাবেন না।

৪। দল নিরপেক্ষঃ আমাদের বুদ্ধিজীবিরা দল নিরপেক্ষ। তবে তিনি যে দলকে পছন্দ করেন সেই দলের নেত্রীর মলে থেকে সুগন্ধ বেরকরে আনতে পারেন এবং যাকে অপছন্দ করেন তার জন্ম পরিচয় নিয়েও প্রশ্ন তুলতে পারেন।

৫। সত্যবাদিতাঃ আমাদের সংগ্রহে থাকা বুদ্ধিজীবিরা খুবই সত্যবাদী। তবে, কিছুদিন আগে তারা হরতালের পক্ষে বলে থাকলও এখন বিপক্ষে বলতে পারবেন বা বিপক্ষে বলে থাকলও এখন পক্ষে বলতে পারবেন। কারণ এ সকল বুদ্ধিজীবিরা সকল জনগণকেই শ্রুতিভ্রম আবুল মনে করেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.