নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শহীদুল ইসলাম মুকুল

আশাবাদী মানুষ

শহীদুল ইসলাম মুকুল › বিস্তারিত পোস্টঃ

টেলিটক কর্মকর্তাদের দেশপ্রেম?

০৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:১৪

বাংলাদেশ সরকারের মোবাইল ফোন টেলিটক যখন প্রথম বাজারে এলো সবার সাথে আমিও আবেদন করেছিলাম একটি সিমের জন্য কিন্তু আমার দুভাগ্য লটারীতে আমার নামটি উঠেনি। যে সব বন্ধু ও পরিচিত জনেরা সেদিন লটারীতে টেলিটকের সিম পেয়েছিল তাদের দেখলে হিংসে হত। পরবতীতে টিএনটিতে চাকুরীকরে এমন একজন বন্ধুর মাধ্যমে একটি সিম সংগ্রহের চেষ্টা করে ব্যাথ হই। বাজারে টেলিটক সিম পাওয়া যাওয়ার সাথে সাথেই একটি সিম কিনে ব্যবহার করতে শুরু করি এবং আমার গ্রামীন ফোনের সিমটি আমার প্রিয় মানুষটিকে দিয়ে দেই। সেই থেকে শত বিরম্বনা নিয়ে (যেমন: ঈদে বাড়ীগেলে নেটওয়ার্ক নেই, শহরের একটু বাহিরে গেলে নেটওয়ার্ক নেই, মাসে অন্তত এক-দুদিন যান্ত্রিক ত্রুটির কারণে নেটওয়ার্ক বন্ধ। যেখানে অন্য অপারেটরদের কাষ্টমার কেয়ারগুলো শীতাতপ নিয়ন্ত্রিত সেখানে এক চিপাগলিতে টেলিটকের কাষ্টমার কেয়ার) টেলিটক ব্যবহার করে আসছি। যারা সেদিন লটারীতে টেলিটক সিম পেয়েছিল তারা প্রায় সকলেই এ সকল বিরম্ভনার কারণে টেলিটক ব্যবহার করা ছেড়ে দিয়েছে। আমাকে প্রায়ই অবজ্ঞা করে বলে কি সিম ব্যবহার করেন দুদিন পর পর নেটওয়াক থাকেনা। নিজেকে টেলিটক ব্যবহার করার জন্য অপরাধী মনে হয়। তারপরও কষ্টনিয়ে ব্যবহার করে আসছি। কিন্তু আজ ঈদের দুইদিন আগে যখন সারাদিন ব্যাপি নেটওয়ার্ক নেই তখন টেলিটক ব্যবহার করায় সত্যি নিজেকে অপরাধী মনে হচ্ছ। এবার মনে হয় আমার দেশপ্রেমকে (টেলিটক) বিসর্জন দেয়া ছাড়া আর উপায় নেই।

মনের কষ্টের কথা এক বন্ধুর কাছে শিয়ার করতে গিয়ে অভাক হলাম। তার কাছে জানলাম টেলিটক এর কর্মকর্তারা চাকুরী করে তারজন্য জনগণের ট্যাক্স থেকে বেতন নেয় এবং কাজ না করার জন্যে অন্য অপেরাটর এর কাছথেকে টাকা নেয়। হায়রে টেলিটক এর কর্মকর্তাদের দেশপ্রেম?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৭

একাকী সমুদ্রে বলেছেন: আমরা জনগণরা যা কিছু হউক টেলিটকের সিম বন্ধ করি না আমাদের নিজদের সম্পত্তি বলে। দেশের অধিকাংশ জয়গায় এর নেটওয়ার্ক নাই। সরকার অন্য কোম্পানিকে ৩জি দেয়ার প্রায এক বছর আগে থেকে টেলিটককে ৩জি দিছে। অন্য কোন কোম্পানি এই সুযোগ পাইলে দেশ থেকে বাকি সব অপারেটর খেদাইত। আশার কথা ৩জি এর নেটওয়ার্ক ভাল স্পীড ভাল। প্রশ্ন হল কয়দিন এইটা ভাল থাকে। সরকার আরও কিছু খারাপ কাজও করছে। এই লিঙ্কটা দেখেন

২| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৬

কেতাদুরস্ত বলেছেন: ভাই আপনার জানা তথ্যটি সঠিক নয়। আমি নিজে টেলিটকের ব্যবসার সাথে জড়িত আছি দীর্ঘ ৫ বছর। টেলিটক সরকারী কোম্পানী, সরকারের রেভিনিউ এর থেকে কোন অর্থ বা ট্যাক্স এর টাকা থেকে বেতন ভাতা বাবদ কোন অর্থ বরাদ্দ নেই। টেলিটকের আয় থেকেই তার কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা দেয়া হয়। শুধু তাই নয় ভ্যাট ট্যাক্স পরিশোধ করতে অন্য অপারেটরদের সরকার বা বিটিআরসি যে রকম চাপ দেয় টেলিটককে তার চেয়ে একবিন্দু কম দেয়না। আর সরকারী কোম্পানীর হওয়ায় বিটিআরসির বা এনবিআরের যেকোন আইন তাদেরকে মানতে হয় সবচেয়ে বেশি। আর সরকারী কোম্পানী হওয়াটা তাদের জন্য যেমন স্ট্রেংথ তেমনি এটাই তাদের সবচেয়ে বড় দুর্বলতা। নিয়োগ, ক্রয়, এডমেকিং প্রতিটা কাজে রাজনৈতিক প্রভাব মোকাবিলা করতে হয়। অন্য অপারেটরের সিম দিয়ে দেদারসে ভিওআইপি ব্যবসা হচ্ছে তা পত্রিকায় আসে না, কিন্তু টেলিটকের একটা সিম ধরা পড়লে পত্রিকায় বড় বড় করে ছাপা হয়। অনেক কিছুই আছে যা অল্প কথায় বলা যায়না, শুধু একটা উদাহরন দেই কিছুদিন আগে অপহরনের কথা নিশ্চই আপনাদের মনে আছে? সরকারী কোম্পানী হওয়াতেই ১৫দিন সময় লেগেছে বেসরকারী অপারেটর হলে ২৪ ঘন্টাও লাগত না।

৩| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২১

সেমিবস বলেছেন: কেতাদুরস্ত এর সাথে একমত হতে পারলাম না।
টেলিটকে যারা চাকরী করে তাদের এটিচুইড সরকারী কর্মকর্তা/কর্মচারীদের মত এটা মানতেই হবে।

৪| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৩

কেতাদুরস্ত বলেছেন: @সেমিবস ভাই, টেলিটকের বোর্ড অফ ডিরেক্টরস হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এবং অতিরিক্ত সচিবগণ। সরকারী এটিচুইড কিছুটা তো থাকবেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.