| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আশা করি নতুন বছরটা সবার ভালোই কাটবে।
আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা। জন্মের পর আর যে শব্দটা বলি তা হচ্ছে মা। মাতৃভাষা কথা বলার জন্য আর কোন জাতি কখনো রক্ত দেই নাই। আমদের ভাষা সৈনিকদের যথাযথ মর্যাদা দেওয়ার জন্য প্রতি বছর বিশ্বব্যাপী ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পালন করা হয়।
আমরা বাঙালিরা যেভাবে নিজের মাতৃভাষাকে বিকৃত ভাবে ব্যবহার করছি আর কোন জাতি করে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দিহান। আমি কখনো কোন বিদেশী ভাষার বিপক্ষে নয়। তবে যে জাতির লোকেরা নিজেদের মাতৃভাষায় কথা বলতে অস্বস্তি বোধ করে, তাদের প্রতি যথেষ্ট ঘৃণা রয়েছে আমার।
তাই আর দেরি না করে চলুন নিজেরাই বাংলা ভাষায় শুদ্ধ ভাবে ব্যবহার করি। এই বিষয়ে একটা ফেসবুক ইভেন্ট আছে। আপনারা যদি চান তবে যোগ দিয়ে বাংলা ভাষার বিকৃতি বন্ধ করতে পারেন সহজেই। আরা তা সম্ভব হবে তখনই যখন আপনি নিজেই অনলাইনে বাংলায় শুদ্ধ ভাবে লিখবেন। এই পোস্ট যাদেরই চোখে পড়বে তারা নিজ দায়িত্বে এই ইভেন্টে সকলকে আমন্ত্রন জানাবেন। আর অবশ্যই পরামর্শ দিবেন, কিভাবে এর সফল বাস্তবায়ন করা যায়।
]ভাষা সৈনিকদের সম্মান জানাতে এই ইভেন্ট এর তারিখ নির্ধারণ করা হয়েছে ২১শে ফেব্রুয়ারি ২০১৫।
ফেসবুক ইভেন্ট লিঙ্ক।
https://www.facebook.com/events/762289760504905
০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৩
ডার্ক ম্যান বলেছেন: বিকৃতি মাত্রা অতিক্রম করেছে। এমন না যে, কেউ শুদ্ধভাবে লিখতে পারেন না। তারপরও খুবই বাজে ভাবে লিখেন
২|
০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৭
রাজিব বলেছেন: আমার মণে হয় সবার আগে দরকার বাংলা ভাষার একটা বাজার গড়ে তোলা। বাংলা বই, সিনেমা, গান, কমিকস, নাটক এগুলো কেনার অভ্যাস করতে হবে, জনপ্রিয় করতে হবে।
আমাদের ব্লগঃ http://blog.e-cab.net/
০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৫
ডার্ক ম্যান বলেছেন: আমরা কি খাতায় শুদ্ধভাবে বাংলা লিখি না? অনলাইনে বাংলার বিকৃতি বন্ধ করা না গেলে অনেক বাংলা শব্দ উধাও হয়ে যাবে।
৩|
০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৫
আরজু পনি বলেছেন:
খুব ভালো উদ্যোগ ...শুভকামনা রইল ।।
০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৬
ডার্ক ম্যান বলেছেন: শুভ কামনা দিলে তো হবে না। এই বিষয় নিয়ে এখনই কাজ না করলে ভবিষ্যতে খারাপ কিছু অপেক্ষা করতেছে।
৪|
০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:২১
চাঁদগাজী বলেছেন:
ভাষা শিখতে দিন, মানুষকে ফ্রি পড়ান, সেখানেই বড় সমাধান।
১৬ ই মে, ২০২০ রাত ৯:৪৩
ডার্ক ম্যান বলেছেন: ভাল উপদেশ দিয়েছেন
৫|
২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৩
খায়রুল আহসান বলেছেন: খুবই ভালো উদ্যোগ, আমার শুভকামনা রইলো।
ব্লগে এসে অনেক নতুন ধরনের বাংলা শব্দ বা শব্দগুচ্ছের সাথে পরিচিত হচ্ছি। জানিনা এগুলো ভাষাকে সমৃদ্ধ করবে, নাকি বিকৃ্ত করবে। সময়ই তা বলে দেবে।
১৬ ই মে, ২০২০ রাত ৯:৪৬
ডার্ক ম্যান বলেছেন: নাটক আর সামাজিক মাধ্যমগুলোতে ভাষার ব্যবহার কেমন দেখছেন ???
প্রায় ৫ বছর ব্লগে নতুন শবগুলোর পরিণতি কি ?
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩০
না পারভীন বলেছেন: বিকৃতি প্রচুর। এমনকি ব্লগার রাও নতুন বিকৃত শব্দ ব্যবহার করছেন। এটা দু:খজনক।