| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিরহী যক্ষের সম কাঁদিতেছে প্রাণ মম
. বাহিরে আষাঢ় ঘনঘোর,
আমি শংকিত মনে চেয়ে তব পথ পানে
. বেদরদী ওগো প্রিয়া মোর।
ঘনকালো আসমানে ডাকে মেঘ ক্ষণে ক্ষণে
. নহবত বাজে অলকায়,
ভ্রমে পড়ে ভাবে হিয়া সে আওয়াজ বুঝি প্রিয়া
. বাজে আজি তব মেখলায়।
বারি ঝরে আবিরাম আমি স্মরি তব নাম
. আঁখিজলে ভিজে, বেদনাতে।
মম এ বিরহ দেখি মোর সাথে ওগো সখি
. প্রকৃতি কাঁদিছে আজ রাতে।
জল ছল ছল শুনি ভাবি তব পদধ্বনি
. হু হু রবে সমীরন বয়,
এ করুণ হাহাকার নয় কি গো এ আমার
. বল সখি একি মোর নয়?
২|
০৯ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮
শান্ত ০০৭ বলেছেন: জি ভাইজান আবু নাইম
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯
আবু নাঈম বলেছেন: ঘনকালো আসমানে ডাকে মেঘ ক্ষণে ক্ষণে
. নহবত বাজে অলকায়,
ভ্রমে পড়ে ভাবে হিয়া সে আওয়াজ বুঝি প্রিয়া
. বাজে আজি তব মেখলায়।
এটা কি আপনার লেখা? ভালো লিখেছেন ...