| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখে যেতে চাই আত্মতৃপ্তির জন্য এক সাহসি কলম হাতে
একাত্তরের অপরাধীদের বিচার চাই দৃঢ় ভাবে । কারণটা খুব ই সাধারণ । আমি মুক্তিযুদ্ধ দেখি নি ঠিক ই কিন্তু নিজেকে যখন পিছনে যুদ্ধের সময়ে নিয়ে দাঁর করাই তখন মনে হয় এই সময়টা যদি সেই সময় হত ,হয়ত আমাকে ধর্ষিতা হতে হত, হয়ত বাড়ির সামনে আমার বাবার লাশ পড়ে থাকতো , হয়ত যুদ্ধে গিয়ে আমার ভাইটি আর ফিরে আসত না। আর তখনই অনুভব করি একসঙ্গে সমস্ত ধর্ষিতার কষ্ট ,ত্রিশ লক্ষ শহীদের মৃত্যুশোক ।
নতুন প্রজন্মের একজন হিসেবে আমাকে যে কলঙ্ক মুক্ত হতেই হবে । পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে হবে দাগহীন পতাকা। তাই শাহ বাগের আন্দোলনের সাথে আমারও একাত্মতা ।
কিন্তু আমার মনে হয় আমাদের চাওয়া টাকে ভিন্ন দিকে নেওয়া হচ্ছে ।
জন সাধারণের জাগরণকে কাজে লাগানোর জন্য দলগুলো পাঁয়তারা করছে । আওয়ামী লীগ মাঠে নেমেছে , বিএনপিও বিভিন্ন মন্তব্য করছে । জামাতের সাথে সাথে এরাও নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত । জাতি যদি হঠাৎ ক্ষেপে উঠে অন্যরকম সিধান্ত নিয়ে নেয় । এটা কোন দলীয় আন্দোলন নয় । এ এক স্বতঃস্ফূর্ত আন্দোলন যা দল মতের উরধে । জনগনের শক্তি নিয়ে প্রতারনাকে মেনে নেওয়া হবে না ।
২|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪
নিয়েল ( হিমু ) বলেছেন: কোন দল আমাদের আন্দলনে যে প্রশ্রয় পাচ্ছে না তার একজন শাক্ষি আমি
৩|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৭
আলোর পরী বলেছেন: জেড ফ্রম এ, দলীয় এজেন্ডা চাই না বলেই ত লিখছি । আন্দোলনটা কারও দলীয় নয় । কেউ দলীয় বানাক তা আমরা চাইছি না ।
৪|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২১
আলোর পরী বলেছেন: নিয়েল হিমু, প্রথম দুদিন কিন্তু তাই ছিল, কিন্তু আপনি বোধ হয় সবার বানী গুলো খেয়াল করে থাকবেন । সম্মিলত শক্তিকে নিয়ে সবাই যে যার যার পক্ষে কথা বলছে ।
৫|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৪
খুব সাধারন একজন বলেছেন: নিয়েল ( হিমু ) বলেছেন: কোন দল আমাদের আন্দলনে যে প্রশ্রয় পাচ্ছে না তার একজন শাক্ষি আমি
আর আমিও।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩০
আলোর পরী বলেছেন: খুব সাধারণ একজন , আমার লেখার উদ্দেশও কিন্তু তাই ,কোন দল যাতে কোন ভাবে প্রশ্রয় না পায় । আমি কোন রাজনৈতিক মতবাদ নিরপেক্ষ মানুষ । তাই নিরপেক্ষ ভাবেই বলছি।
৬|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৬
শোয়েব হাসান বলেছেন: Try koresilo bt pare ni.
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০০
আলোর পরী বলেছেন: ধন্যবাদ শোয়েব হাসান , এই ট্রাই করার কথাই ত বলচি, কেউ যেন আমাদের গিনিপিগ না বানায় ।
৭|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০২
নিয়েল ( হিমু ) বলেছেন: আমি সিলেটের কথা বলছি । ঢাকার প্রতিও আমার বিশ্বাস আছে ।
৮|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭
ইন্তাজ ভাই বলেছেন: এটা জনতার আন্দোলন, এই আন্দোলনের সাফল্যের উপর নির্ভর করছে সত্যিই আমরা পারব কিনা রাজাকার, ধর্মব্যাবসায়ী মুক্ত সোনার বাংলাদেশ গড়তে পারব কিনা। এই আন্দোলনকে ব্যর্থ হতে দেয়া যাবেনা।
৯|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯
মনিরুল ইসলাম বাবু বলেছেন: এই আন্দোলন কারো সম্পত্তি হবে না আশা রাখুন ।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১১
যেড ফ্রম এ বলেছেন: এটা অবশ্যই কোন দলীয় এজেন্ডা বাস্তবায়নের জায়গা নয়!